back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার পৃথক মামলার চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

kbctgbd
২৫ অক্টোবর ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ঢাকার মিরপুর ও শেরপুর সদর থানায় দায়েরকৃত হত্যা ও হত্যা চেষ্টা মামলার চার আসামিকে শেরপুরের ঝিনাইগাতীর তিনআনী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ঝিনাইগাতীর চিকাপাড়া মালিঝিকান্দার জামশেদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩০), বাতিয়াগাঁওয়ের আঃ মালেকের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৮), হাসলিগাঁওয়ের আইজ উদ্দিনের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩৯) ও শেরপুর সদরের ধানুয়া পাড়ার মৃত ছবেদ আলী মণ্ডলের ছেলে মো: হুমায়ূন কবির (৬০)।

গতকাল ২৪ অক্টোবর সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীর তিনআনি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ নাজমুল ইসলাম।

র‌্যাব জানায়, গত ০৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে ঢাকা সহ সারা দেশে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে। উক্ত হামলায় ঢাকার মিরপুর থানা এলাকায় আশরাফুল ইসলাম নামে একজন ছাত্র নিহত হয়। নিহতের ভাই মোঃ আমিনুল ইসলাম ডিএমপি মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখঃ ২২/০৯/২০২৪। ওই মামলার এজাহারভূক্ত আসামি মোশারফ হোসেনকে তিনআনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই আন্দোলনে শেরপুর সদরে হামলার ঘটনায় শেরপুর সদর থানা হত্যা চেষ্টার অপর মামলার আসামি জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, হুমায়ূন কবিরকে একই এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক...

বিশেষ অভিযান: আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ...

সর্বশেষ