back to top

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার শিকার হলেন মহেশখালী শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল খালেক

kbctgbd
২২ অক্টোবর ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
সুমন চন্দ্র দে,, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার আদালত প্রাঙ্গনে হামলার শিকার হয়েছেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী। তিনি শাপলাপুর ইউনিয়নের দিনেজপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।

২১ অক্টোবর (সোমবার) সকাল সোয়া দশটার দিকে কক্সবাজার জজকোর্ট প্রাঙ্গনে হামলার শিকার হন তিনি। পরে অন্য আইনজীবীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

আহত চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, পেশাগত কাজ শেষে আমি জজ কোর্ট থেকে ফিরছিলাম। এ সময় এবি পার্টি জেলার সাবেক নেতা মহেশখালীর মৌলভীকাটা এলাকার আব্দুল জব্বারের ছেলে অ্যডভোকেট নুরুল ইসলাম অতর্কিতভাবে আমার গতিরোধ করে শার্টের কলার ধরে চোর চোর বলে হামলা চালায়।

এ সময় হামলায় অংশ নেন নাছির উদ্দিন হত্যা মামলার আসামী মুকবেকী খুশিয়ার পাড়া এলাকার মৃত আছদ আলীর ছেলে নুরুল হক, সিরাজুল ইসলাম প্রকাশ সিরু ডাকাত, নুরুল ইসলাম, আব্দুল গফুর, আবুল কাশেম আমাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিল ঘুষি, লাথি মারতে থাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও অন্যান্য আইনজীবীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা সেবা শেষে আমি আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে অ্যাডভোকেট নুরুল ইসলামের সাথে আমার পূর্বশত্রুতা ছিল। আজ সুযোগ বুঝে তারা আমাকে অর্তকিত হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়ার কথা জানান চেয়ারম্যান খালেক।

জানতে চাইলে অভিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম বলেন, আমিও শোনেছি কিছু লোক চেয়ারম্যান আব্দুল খালেককে হামলা করেছে। তাকে হামলার বিষয়টি আমি জানিও না। আমার বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ আনছেন। অথচ ঐ সময় আমি চেম্বারে ছিলাম।

জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিক বলেন, বিষয়টি আমি শোনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা...

রাষ্ট্রপতি নির্বাচনেই বড় বিভাজন?

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে...

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

সর্বশেষ