kbctgbd
২১ অক্টোবর ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
মাহমুদ মান্না,সন্দ্বীপ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সন্দ্বীপে বেশি দামে ডিম বিক্রির অপরাধে ২ ব্যাবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার গুপ্তছড়া রোডে আহম্মেদ এন্টারপ্রাইজে (কৌশিক আহম্মদ)৩০ হজার টাকা এবং রিপাত স্টোর ( গোলাম মাওলা) কে ৩০০০ টাকা অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
নাজিরহাটের ব্যবসায়ী কাউচার স্টোর কে সতর্ক করা অভিযানে আহম্মেদ এন্টারপ্রাইজ ও রিপাত স্টোর কে কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করায় ও ডিমের দাম অতিরিক্ত (জোড়া ৩০ টাকা) করে রাখার কারণে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, বারবার সতর্কতার পরও কিছু অসাধু ব্যবসায়ী পন্যর অতিরিক্ত দাম রাখছেন । এসব অনিয়মে সজাগ দৃষ্টি রয়েছে, তাদের আইনের আওতায় এনে বিভিন্ন অংকে জরিমানা করা হচ্ছে।
ইউএনও মহোদয় সাংবাদিকদের বলেন এই অভিযান চলমান থাকবে। উপস্থিত ছিলেন প্রানিসম্পদ অফিসার আলি আজম প্রকল্প কর্মকর্তা ইসমাইল হোসেন কৃষি কর্মকর্তা সহ সাংবাদিক ইলিয়াছ সুমন ও সাংবাদিক মাহামুদুর রহমান। প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।