kbctgbd
২৫ সেপ্টেম্বর ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
বরিশাল নগরীর ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে; যিনি স্থানীয় এক যুবলীগ নেতার ভাই বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার এসআই এইচএম সজল জানান।
মৃত মোহাম্মদ মোমিন মিয়া (৩২) নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে। তিনি নগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।
পুলিশ জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এসআই সজল বলেন, “মঙ্গলবার রাতে সে বাসা থেকে বের হয়। সে আর বাসায় ফিরে নি। ড্রেনে তার মরদেহ পাওয়া যায়।”
নিহতের ভাই যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, “ভাইয়ের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে।”
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।