back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পেকুয়া শিক্ষার্থী সংসদ’ এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

kbctgbd
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
হিরু আলম,পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন পাবলিক,প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পেকুয়া শিক্ষার্থী সংসদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। পেকুয়া শিক্ষার্থী সংসদ একটি অরাজনৈতিক, শিক্ষার্থীবান্ধব, উন্নয়নমূলক ও সেবামূলক সংগঠন। উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি সুগঠিত করার নিমিত্তে প্রাথমিক এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতির মাধ্যমে ৬ জনকে আহবায়ক, ১০ জনকে যুগ্ম-আহবায়ক ও ৪ জনকে সদস্য সচিবসহ মোট ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এবং এই কমিটি আগামী ৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে উল্লেখ করা হয়।

এই সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন- তোফাজ্জল হোসেন আসিফ,জয়নাল আবেদিন ছোটন, ফরহাদ উদ্দিন ইফতিয়ার,গোলাম মুস্তফা, আ.জ.ম আবুল বয়ান, মো: আরকান।

যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- সাইদুল ইসলাম সাঈদ, মোঃ কাইছার, আব্দুল কাইয়্যুম মাহির, মোঃ শাওন, শেখ মোহাম্মদ, মোঃ কাশেম, মোহাম্মদ জিহাদ, তাইফুল ইসলাম তামিম, হারুনুর রশিদ, রোকন উদ্দীন।

সদস্য সচিব হিসেবে আছেন- হোছাইন মোহাম্মদ মানিক, শাফায়েত হোসেন, তাওসিফ শাহরিয়ার, আবিদুর রহমান। পেকুয়া শিক্ষার্থী সংসদের উপদেষ্টা হিসেবে রয়েছেন- ইমরান হাসান শাহীন, মিশকাত কবির আজাদ, হাসিবুল হাসান দিনার, আবু ছৈয়দ, মোহাম্মদ জাহেদ।

পেকুয়া শিক্ষার্থী সংসদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তাদের মূল লক্ষ্য পেকুয়ার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার গঠন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।

দায়িত্বপ্রাপ্তরা জানান, আগামী চার মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেখানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্লাটফর্মে এনে সকলের সাথে সমন্বয় রেখে সংগঠনটি এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ