back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর হামলা

kbctgbd
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ

ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইরানপন্থী ইরাকের সশস্ত্র এই গোষ্ঠীর হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা এই হামলা চালানোর দাবি করেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, রোববার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়ানোর অঙ্গীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স।

এদিকে, পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরাক থেকে মনুষ্যবিহীন ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। পরে সিরিয়ার আকাশসীমা পেরিয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করার সময় ইসরায়েলি বাহিনী ওই ড্রোনগুলোকে বাধা দিয়েছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি.ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জর্ডান উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। একাধিক ড্রোনের আঘাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলার বিষয়ে আরও কোনও বিস্তারিত তথ্য দেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স।

গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে; যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন, তার সঙ্গেই দেশে ফিরতে চান সাকিব

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন করে তার সঙ্গে দেশে ফেরার...

জি-টু-জি চুক্তিতে এলএনজি আমদানির অনুমোদন

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর...

বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা...

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...

সর্বশেষ