back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ডাকাত সিন্ডিকেটের ২ সদস্য সহ একই রাতে ৩জন গ্রেফতার; চোরাই মোটরসাইকেল উদ্ধার

kbctgbd
২২ সেপ্টেম্বর ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
মোঃ সোহেল, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত সিন্ডিকেটের ১০ মামলার পলাতক ২ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে হারবাং ফাঁড়ি পুলিশ। ২২ সেপ্টেম্বর রাত পৌনে ৩টার দিকে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদের নেতৃত্বে এসআই মহসিন চৌধুরী (পিপিএম), এএসআই সোলায়মান খাঁনসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে হারবাং নোনাছড়ি এলাকা থেকে ১টি xcd-125 চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার নাজিম উদ্দিনের ছেলে ৪ মামলার আসামী ইয়াছিন আরাফাত ইশফাত (৩০) ও পার্বত্য বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি ৮নং ওয়ার্ড এলাকার ওয়াছের আলীর ছেলে ১০ মামলার পলাতক আসামী আব্দুল করিম প্রকাশ- করিম ডাকাত (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ। এসময় তিনি বলেন, গ্রেফতারকৃত ২ ডাকাত সদস্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতি ও ছিনতাই কাজে জড়িত ছিলো। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, একই রাতে আরো একটি বিশেষ অভিযানে হারবাং নোয়াপাড়া এলাকা থেকে ছিনতাই মামলার ৫ বছরের সাঁজাপ্রাপ্ত মোঃ মনিরুল ইসলাম ছোটন নামের ১ আসামীকে গ্রেফতার করেন হারবাং ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মনিরুল ইসলাম ছোটন হারবাং নোয়াপাড়া এলাকার কবির আহমেদের ছেলে বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী পিপিএম। এসব অভিযানের বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক ডাকাতি এবং ছিনতাই মামলা রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া মহোদয়ের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা...

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...

ছেলে থিয়াগোর বার্সায় যাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার বড় ছেলে থিয়াগো মেসিকে...

৩০০ দিনে ৩০০ শিশু নিহত

গাজা উপত্যকায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত...

সর্বশেষ