back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য উপদেষ্টা নাহিদকে ২৪ ঘণ্টার আলটিমেটাম মামুনুল হকের

kbctgbd
২১ সেপ্টেম্বর ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত শিক্ষা সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

মামুনুল হক বলেন, তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যমের অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আপনারা ওখানে বিলাসিতা করেন। বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের নাই। আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া।

আমার এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। আমরা রক্ত দিয়েছি। কারারুদ্ধ হয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছি। ষড়যন্ত্রের শিকার হয়েছি। যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গণেও ছিলাম আমরা। এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান। তাহলে সেই পা ভেঙে গুড়িয়ে দিতে এক মূহুর্তও আমরা বিলম্ব করব না।

মামুনুল হক আরও বলেন, সকল শ্রেণির শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশি দিন চুপ করে থাকবো না। শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে। না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না।এছাড়া শাপলা চত্বরে ২০১৩ সালে ঘটানো হত্যার ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুনুল হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

সর্বশেষ