back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী কালীপুরের তিন বাজারে অতিরিক্ত ইজারা আদায়ে অতিষ্ঠ ব্যবসায়ীরা

kbctgbd
২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী বাজার, রামদাস মুন্সির হাট, সদর আমিন হাটসহ তিনটি হাট-বাজারে দীর্ঘদিন ধরে ইজারাদার কতৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত ইজারা আদায় করে আসছিল মর্মে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, উপজেলার কালীপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ ন ম শাহাদাত আলম এবং তার ছোট ভাই দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদ আলম প্রভাব খাটিয়ে দলীয় লোকজন দিয়ে বীরদর্পে ব্যবসায়ীদের গলাটিপে অতিরিক্ত ইজারা আদায় করে আসছিল।

সদর আমিন হাট, রামদাস মুন্সির হাট ও গুনাগরী বাজারসহ এই তিনটি হাট-বাজারের ইজারা দায়িত্ব প্রায় আড়াই বছর যাবত আওয়ামী নেতাদের কব্জায় থেকে যাওয়াতে সরকার নির্ধারিত মূল্য তালিকার কোনো তোয়াক্কাই করেনা তারা।ব্যবসায়ীদের এমন অভিযোগ নতুন নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর আমলে এই সংক্রান্তে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ইজাদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেননি প্রশাসন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে যুবলীগ নেতা ফরহাদ আলম ও তার বড় ভাই চেয়ারম্যান শাহাদাত আলম এবং তার ছোট ভাই সৌরভসহ তিনজনই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেলেও তাদের দুই সেকেন্ড ইন কমান্ড (হারুন রশিদ ও মোস্তাফিজর রহমান) এর নেতৃত্বে তাদের সিন্ডিকেট সদস্যরা ওই তিন হাট- বাজারে পূর্বের ন্যায় অতিরিক্ত ইজারা আদায় করে যাচ্ছে। ব্যবসায়ীদের কেউ তাদের অনিয়মের প্রতিবাদ করলেই শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয় ব্যবসায়ীরা। এমন অভিযোগ করছে ভুক্তভোগীরা।

সরেজমিনে গুনাগরী মাছ বাজার পরিদর্শনকালে মাছ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, মাছের ছোট ড্রাম প্রতি ৬শ-৭শ টাকা, বড় ড্রাম প্রতি ৯শ থেকে ১১শ টাকার বেশি তাদের কাছ থেকে দৈনিক ইজারা আদায় করে থাকেন।তাও আবার ইলিশ, লইট্টা, চিংড়ি ও দেশীয় মাছে আলাদা করে আদায় করে থাকে। সরকার নির্ধারিত কোন ধরনের মূল্য তালিকা ছাড়াই আদায় করা হয় এই ইজারা। এছাড়াও বিদ্যুৎ বিল হিসেবে প্রতি বাল্বে দৈনিক ৮০ -১০০ টাকা করে আদায় করা হলেও দেখার কেউ নেই। রামদাস মুন্সির হাট ছাগল বাজারে ইজারা ছাড়াও প্রতি ছাগলে ১শ টাকা করে দিতে তেরপাল ভাড়া এবং হাঁস-মুরগির বাজার থেকে আদায় করা হয় অতিরিক্ত ইজারা। অতিরিক্ত ইজারা আদায়কে কেন্দ্র করে ইজারাদার এবং ব্যবসায়ীদের মধ্যে যে কোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

এবিষয়ে জানতে ইজারা আদায়কারী মোঃ হারুন রশীদ ও মোস্তাফিজুর রহমান ইজারা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, রামদাশ মুন্সির হাট মাছের বাজার চেয়ারম্যানের কাছ থেকে ১৭ লাখ টাকা দিয়ে একবছরের জন্য নিয়েছি, গুনাগরী বাজার এবং সদর আমিন হাট আমাদের ফরমে ইজারা নিয়েছি, সরকার নির্ধারিত কোনো ধরনের মূল্য তালিকা আমাদের দেয়নাই। বিষয়টি ইউএনওকে বলেছিলাম। তবুও কোনো তালিকা দেননি ইউএনও বাঁশখালীর সহকারী নুরুল হুদা।

সরকার নির্ধারিত মূল্য তালিকা না দেয়ার কারণে ইউএনওর সহকারী নুরুল হুদার পরামর্শ অনুযায়ী সমন্বয় করে ইজারা আদায় করছে বলে জানান তারা। এসময় তারা আরো বলেন, সদর আমিন হাট তাদের ইজারাভুক্ত হলেও নুরুল আজিম এবং আনোয়ার হোসেন নামে দুই দোকানদার প্রায় সাত মাস যাবৎ কোন ধরনের ইজারা দেয়নাই বলেও অভিযোগ করেন তারা।এসংক্রান্তে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...

ছেলে থিয়াগোর বার্সায় যাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার বড় ছেলে থিয়াগো মেসিকে...

৩০০ দিনে ৩০০ শিশু নিহত

গাজা উপত্যকায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত...

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের...

১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে থাইল্যান্ডের স্কুলে নিহত ৭

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলার একটি স্কুলে...

সর্বশেষ