back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কোন নেতা-কর্মী  কোন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকলে গণমাধ্যমে তুলে ধরুন: এডভোকেট  এম এ মান্নান 

kbctgbd
২০ সেপ্টেম্বর ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

বিএনপির কোন নেতা-কর্মী  কোন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকলে গণমাধ্যমে তুলে ধরার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।

বুধবার ১৮ সেপ্টেম্বর  বিকেলে নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে  নবীনগর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় সম্পর্কে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।

নবীনগর প্রেসকাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, জেলা বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সভাপতি  ও সাবেক ভিপি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কৃষক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জরু, মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লা হাসান, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর খান, তোফাজ্জল হক বুকল,  ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সম্পাদকবৃন্দ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এড. এম এ মান্নান জানান, আমাকে আগামী দিনে দল মনোনয়ন দিলে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব এবং নবীনগরকে আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠন করব।  সেই সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজায় দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিএনপি নেতাদের কেউ যদি কোন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে বা জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে তা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। এ সময় নবীনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ছেলে থিয়াগোর বার্সায় যাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার বড় ছেলে থিয়াগো মেসিকে...

৩০০ দিনে ৩০০ শিশু নিহত

গাজা উপত্যকায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত...

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের...

১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে থাইল্যান্ডের স্কুলে নিহত ৭

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলার একটি স্কুলে...

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৮ যাত্রীর

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে...

সর্বশেষ