back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের

kbctgbd
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। দলটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগমাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।

ফেজবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা।

সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য-বিবৃতি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে ১৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আঁধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ।

বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেইল (office@albd.org) থেকে দলের কর্মসূচির তথ্যসহ গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো।

ফেরিফায়েড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইড www.albd.org এ আপলোড করা হতো। তবে আগস্টে সরকার পতনের পর থেকে দলের ই-মেইল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি। পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

মধ্যরাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমণির 

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে...

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন...

সর্বশেষ