back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী সাধনপুর মাদরাসা পরিচালকের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে গায়েবি মামলা অভিযোগ

kbctgbd
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
রিপোর্টার : মোনতাহেরুল হক আমিনঃ

বাঁশখালীর সাধনপুর আল হামিদ মহিলা মাদরাসার পরিচালক বাঁশখালীর বিশিষ্ট আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের বাঁশখালী উপজেলার নেতা মাওলানা জোনাইদ উদ্দিনকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের সাথে চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে ছাত্রদের মিছিলে হামলার গায়েবি মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সন্দ্বীপ উপজেলার স্থায়ী বাসিন্দা বর্তমানে চট্টগ্রাম শহরের এক কিলোমিটার বাদশা কলোনীতে বসবাসরত মোহাম্মদ হেলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ ফরহাদ ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চান্দগাঁও থানাকে এজহার হিসেবে গ্রহন করতে নির্দেশ দিয়েছেন। স্বৈরাচার বিরোধী একজন আলেমকে গায়েবি মামলা দেয়ার ঘটনায় এলাকাবাসী ও আলেম ওলামাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত ৪ আগস্ট চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে গত ১২ সেপ্টেম্বর সন্দ্বীপে মোহাম্মদ ফরহাদ মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের সাথে বাঁশখালীর বিশিষ্ট আলেম মাওলানা জুনাইদ উদ্দিনকেও আসামি করা হয়েছে। ১১৯ জন আসামির মধ্যে মাওলানা জুনাইদকে করা হয়েছে ৯৫ নং আসামি। মামলায় মাওলানা জুনাইদের প্রতিবেশী মোহাম্মদ আবছার নামে মোহাম্মদ নুরুল আবছার নামে বাঁশখালীর আরো একজনকে আসামি করা হয়েছে। মামলায় ১১৯ জনের বাইরে আরো ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মামলার আসামি হওয়া মাওলানা জুনাইদ উদ্দিন জানান, আমার সাথে বাদির কোন পরিচয় নেই। আমি নিজে, পরিবার, আত্মীয় স্বজন কেউ আওয়ামী লীগ করেনা। আমি আওয়ামী লীগের আমলে একাধিক মামলা মোকদ্দমার শিকার হয়েছি। আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার হয়েছি। আমি ছাত্রদের পক্ষে আন্দোলন সংগ্রামে বাঁশখালীতে সক্রিয় ছিলাম। একজন স্বৈরাচার বিরোধী ব্যক্তি হওয়ার পরও আমাকেই দেয়া হয়েছে গায়েবি মামলা।

তিনি আরো জানান, আমাকে মামলা দেয়ার পাশাপাশি ওই ময়লায় আমার সাথে উঠাবসা করার অপরাধে আমার প্রতিবেশি মৃত শফিকুর রহমানের পুত্র নুরুল আবছারকে ৯৭ নং আসামি করা হয়েছে।

আল হামিদ মাদরাসার হিসাব রক্ষক মোহাম্মদ হোসাইন জানান, মাওলানা জুনাইদের সাথে তার সৎ ভাইয়ের জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধ থেকে বাদিকে ম্যানেজ করে এই মামলা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাঁশখালী চাম্বল দারুল উলুম মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল জানান, মাওলানা জুনাইদ সাহেব একজন শান্তিপ্রিয় মানুষ। ওনাকে আওয়ামী লীগের সাথে মামলায় জড়িয়ে দেয়া হস্যকর ও নিন্দনীয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, চান্দগাঁও থানার মামলায় জড়িত হওয়া ওই আলেম সহায়তা চাইলে তদন্ত করে নাম বাদ দিতে পুর্ণ সহযোগিতা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৮ যাত্রীর

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে...

মুকুট জয়ের স্বপ্ন নিয়ে ভিয়েতনামের পথে সামানজার

বাংলাদেশের হয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড...

‘শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে’

দেশে মাদকের বিস্তার রোধে শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ...

২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন ভর্তি নীতির ঘোষণা

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা...

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর কণ্ঠশিল্পী 

বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকসংগীতশিল্পী...

সর্বশেষ