kbctgbd
১৩ সেপ্টেম্বর ২০২৪ ৫:৫৩ পূর্বাহ্ণ
বগুড়ার একযোগে ৯ থানার ওসিকে বদলি করা হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন, শেরপুর থানার ওসি রেজাউল করিমকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার ওসি সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদিঘী থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকারকে নৌপুলিশে, নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইনকে নৌপুলিশে বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।