back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

kbctgbd
৩ সেপ্টেম্বর ২০২৪ ৫:৫৪ পূর্বাহ্ণ

মোঃ সোহেল, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পাড়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পাড়ার লোকজন রাস্তায় নেমে এসে ইটপাটকেল ছুড়ে। এসময় ঘটে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা। এসব ঘটনায় অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া এবং কুতুবদিয়া পাড়ার মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সারাদিন চলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আগুন দেওয়া হয় রাস্তায়, পুড়িয়ে ফেলা হয় মোটরসাইকেল, লুট করা হয় দোকানপাট।

পরে সন্ধ্যার দিকে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি শান্ত করে। এসময় রামু সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল তানভীর হোসেন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান সকলকে। তিনি বলেন, যারা অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা যাবে না।

এর আগে, সমিতিপাড়া এবং কুতুবদিয়াপাড়ার লোকজন একে অপরকে অভিযোগ করে বক্তব্য দিতে থাকেন। সমিতিপাড়ার লোকজনের অভিযোগ, কুতুবদিয়াপাড়ার হাজার হাজার লোকজন সমিতিপাড়ার লোকজনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। দোকানপাট লুট করেছে। অনেককে মারধর করেছে।

অন্যদিকে পাল্টা অভিযোগ কুতুবদিয়াপাড়ার লোকজনের। তারা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে অবৈধ বসবাসরত রোহিঙ্গাসহ তারা সমিতিপাড়ার লোকজনের সাথে অন্যায় করেছে। মারধর করেছে। অনেকেই গুরুতর আহত হয়েছে তাদেরকে রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। পরে ট্রলারে করে নদীপথে হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মৃত্যুর ফাঁদে দেশের সড়ক: ১ মাসেই প্রাণ গেল ৪১৬ জনের

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।...

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ...

বিদ্যুৎ বাঁচাতে কোন চুলা কিনবেন?

বর্তমান সময়ে গ্যাসের দাম বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং পরিবেশবান্ধব...

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত...

সর্বশেষ