back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাস বন্ধের পরে,কাল খুলছে সুন্দরবনের দুয়ার 

kbctgbd
৩১ আগস্ট ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ
মিনহাজ দিপু ,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে সুন্দরবনে প্রবেশ উন্মুক্ত হচ্ছে। বনবিভাগ সূত্রে জানা গেছে, বনজীবী ও পর্যটকরা রোববার থেকে নিয়ম মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবে। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্য প্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে ইকোট্যুরিজমসহ বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সুন্দরবন-সংলগ্ন বনজীবী পরিবারগুলো। কয়রা উপজেলার ৪ নং কয়রা গ্রামের আবু মুছা বলেন, জন্মের পর যখন বুঝতে শিখেছি তার পর হতে সুন্দরবনে মাছ ধরেজীবিকা নির্বাহ করেন।

কিন্তু তিনমাস বন্ধ থাকায় অভাব-অনাটনের মধ্যে দিয়ে দিন পার করেছি। ১ সেপ্টেম্বর সুন্দরবনে প্রবেশের অনুমতি পেলে মাছ ধরতে যাব। উপজেলার কাঠকাটা লঞ্চঘাটের ট্যুর অপারেটর শেখ রিপন আহমেদ বলেন, দির্ঘদিন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকায় আমাদের কোন ভাড়া হয়নি। বোর্ড গুলো অলস পড়ে রয়েছে। রোববার থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি মিলবে। সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এখনো কোন বুকিং না পেলেও বুকিং পাবেন বলে তিনি জানান। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল বলেন, সুন্দরবনবন পশ্চিম বন বিভাগের

আওতাধীন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন ৮ শ’ ৭৫ টা নৌকার সুন্দরবনে প্রবেশের বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) আছে। ১ সেপ্টেম্বর সুন্দরনের প্রবেশের অনুমতি পাবেন। সে সময় জেলে-বাওয়ালী ও পর্যটকরা নিয়ম মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন । খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেন বলেন, সুন্দরবন জল-স্থলভাগ শুধু জীববৈচিত্রেই নয়, মৎস্য সম্পদের আধার। সে কারণে সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। সেজন্য সুন্দরবনের সব নদী- খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিদ্যুৎ বাঁচাতে কোন চুলা কিনবেন?

বর্তমান সময়ে গ্যাসের দাম বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং পরিবেশবান্ধব...

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত...

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য...

দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ...

গ্যাস সংকটে গাজীপুরে বন্ধ ৭০০-এর বেশি কারখানা

সারাদেশে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান তীব্র...

সর্বশেষ