জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওমর সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে পৌর শহরের মেড্ডা সিও অফিস হল রুমে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্টিত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়ার জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভবিষ্যৎতে বিএনপির যারা চাঁদাবাজি করবে, যারা খুন-হত্যার মতো জঁঘন্যতম অপরাধের সাথে জড়িত থাকবে, যারা অন্যের জমি দখল করবে তাদেরকে আওয়ামীলীগ সরকারের মত দল থেকে বিদায় নিতেন হবে।
তিনি দলীয় নেতা-কর্মীদের সর্তক করে দিয়ে বলেন,হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ১৭ বছর ক্ষমতায় ছিল।তাদের দলীয় নেতা-কর্মীরা খুন,গুম,জমি দখল,টাকা লুটপাট,চাদাঁবাজি,ধর্ষন,টেন্ডারবাজি ইত্যাদি নানারকম অপরাধের সাথে জড়িত ছিল।
তাদের কিন্তু এসব ভুলের এসব অন্যায়, অপকর্ম ও ভুলের জন্য শেখ হাসিনা ও তার দলের অনেক নেতা কর্মী এদেশ থেকে বিদায় নিতে হয়েছে । আওয়ামীলীগের মতো পুনরায় এসব ভুল করে আমাদেরকে যেন তাদের মত বিদায় নিতে না হয় সে জন্য কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এসব কর্মকান্ডের সাথে যে বা যারা জড়িতস থাকবে, তাদেরকে কঠোরভাবে শাস্তির পাশাপাশি আইনের হাতে সোপর্দ করা হবে।
এসময় উপস্হিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, এডভোকেট সফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারওয়ার খোকন, এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা,এবি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন,আলী আজম, মাইনুল ইসলাম চপল,নজরুল ইসলাম, মাইনুল ইসলাম,নিয়ামুল হক, এডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন,জামাল হোসেন কাউন্সিলর। পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক,মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী,সদস্য সচিব আলমগীর হোসেন,জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল নেতা জসীম উদ্দিন, রাশেদুল হক, জালাল উদ্দিন, জিয়াউল। ছাএদল নেতা, সাঈদ হাসান সানি, ফুজায়েল, হৃদয়, সানি, জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুলবারী।, জেলা বিএনপির ও যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।



