back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সাংবাদিক মঞ্চ চট্টগ্রাম কমিটি গঠিত

kbctgbd
২৬ আগস্ট ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

“সাংবাদিকতা হোক বিবেকের প্রহরী” স্লোগানকে সামনে রেখে গঠিত হলো জাতীয় সাংবাদিক মঞ্চ চট্টগ্রাম কমিটি। নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের ৪র্থ তলায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মো. কামাল উদ্দিন। সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি দৈনিক দেশজগত সম্পাদক, কবি মাহমুদুল হাসান নিজামী।

সঞ্চালনা করেন সাংবাদিক ওচমান জাহাঙ্গীর। সভায় মো. কামাল উদ্দিনকে আহবায়ক ও ওচমান জাহাঙ্গীরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম, রোকন উদ্দীন, স.ম জিয়াউর রহমান, নজরুল ইসলাম, আবুল কাশেম, শাহারিয়ার সুমন, তানিয়া ভুঁইয়া, মো. সোলায়মান, বিপ্লব বিজয়, আরিফুর রহমান, শাহাদাত হোসেন, আহমদ নুর এরিক, মো. আরিফ, মো:শাহ আলম সিকদার, খুশী নীরব, এম আর তৌহিদ, মো. হাসান এবং আবদুল্লাহ মজুমদার প্রমুখ। এই কমিটি আগামীতে চট্টগ্রামের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকতার মূলনীতির প্রতিফলন ঘটানোর লক্ষ্যে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকগণ বলেন, এই সংগঠনের মাধ্যমে সত্য এবং নির্ভীক সাংবাদিকতাকে সাহস ও উৎসাহিত করা হবে। তারা আরও উল্লেখ করেন যে, এই সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে মুক্ত রাখা হবে। তবে, পেশাদার কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এই কমিটি দক্ষ এবং পেশাদার সাংবাদিকতা সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ