back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় যানজট ঠেকাতে উত্তরের মহাসড়ক নজরদারিতে ড্রোন: ডিআইজি

kbctgbd
৪ এপ্রিল ২০২৪ ২:০২ অপরাহ্ণ

সাব্বির মির্জা, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান বলেছেন, এবার ঈদ যাত্রায় উত্তরাঞ্চলের মহাসড়ক ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হবে। মহাসড়কে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না তা ড্রোন দিয়ে শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ড্রোনের মাধ্যমে যানজট মনিটরিং করা হবে। কোথাও যানজটের আশঙ্কা থাকলে অথবা যানজট তৈরি হলে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিআইজি।

ডিআইজি আনিসুর রহমান বলেন, ‘ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর এবং হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত বেশ কয়েকবার পরিদর্শন করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমরা চিহ্নিত করেছি। এসব জায়গায় ৭ শতাধিক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। মিনিয়র পুলিশ অফিসাররা তদারকিতে থাকবে। মোবাইল টিম থাকবে।’

ডিআইজি বলেন, ‘যাত্রাপথে যদি কোনো গাড়ি নষ্ট হয় বা বিকল হয়ে পড়ে সেগুলো দ্রুত উদ্ধারে ৬টি রেকার প্রস্তুত করে রেখেছি। যাতে দ্রুত গাড়িগুলো অপসারণ করে গাড়ি চলাচল করতে পারে। এ ছাড়া ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে। ড্রোনের মাধ্যমে যানজট মনিটরিং করা হবে। কোথাও যানজটের আশঙ্কা থকলে অথবা যানজট তৈরি হলে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ডিআইজি আরও বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কে থ্রীহুইলার, নসিমন-করিমন, ভটভটি চলতে দেওয়া হবে না। কেউ চলার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যকটি জায়গায় আমরা সিল করে দেব কেউ মহাসড়কে উঠতে পারবে না। এ ছাড়া ফিটনেসবিহীন গাড়িও মহাসড়কে উঠতে দেওয়া হবে না। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। এখানে ফিটনেসবিহীন গাড়িও চলতে দেওয়া হবে না। ঈদের সময় অজ্ঞান পার্টি-মলমপার্টির প্রাদুর্ভাব ঘটে। এ বিষয়েও সতর্ক আছি। ইতিমধ্যে ৫-৭ বছরের তালিকা নিয়ে কাজ শুরু করেছি। রাজশাহী বিভাগে একযোগে অভিযান চলছে। চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টি-মলমপার্টি এবং যত রকম পার্টি আছে তাঁদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এবার ঈদে কোনো পার্টি সুবিধা করতে পারবে না।’

এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাজ উদ্দিন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ