back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যাকারী ঘাতক রিয়াজ গ্রেপ্তার

kbctgbd
৩১ মার্চ ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় রেখা বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় পাষণ্ড সাবেক স্বামী রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ৩০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

শনিবার (৩০শে মার্চ) রাতে পুলিশ ও র‍্যাব এর সহযোগিতায় হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে রেখা বেগমের সঙ্গে বছর খানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭শে মার্চ হঠাৎ রেখার বাবার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ মিয়া।

এরপর থেকে রেখা নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয়রা একই গ্রামের নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।পরে রেখার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থানায় মামলা হলে শনিবার (৩০শে মার্চ) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের দিক নির্দেশনায় ও র‍্যাব এর সহযোগিতায় হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ শ্বাসরোধে তার সাবেক স্ত্রী রেখাকে হত্যা করে বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। রোববার(৩১শে মার্চ) আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ