back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ভুট্রা ক্ষেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার

kbctgbd
৩১ মার্চ ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে রাস্তার পাশের ভুট্টা ক্ষেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। ৩১ মার্চ রোববার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাটুর নিচ থেকে দুটি কাটা পা উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নামা শেরীরচর এলাকার রাস্তার পাশের একটি ভুট্টার ক্ষেতে দুটি স্থানে হাটুর নিচ থেকে কাটা পা দুটি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করে পাশে প্লাস্টিকের দু’টি বস্তাও উদ্ধার করে। তবে দেহের বাকি অংশের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। পা দুটি পুরুষ নাকি মহিলার সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের ধারণা, কয়েকদিন আগে কাটা পা দু’টি বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে। বিচ্ছিন্ন পা দু’টিতে পচন ও পোকা ধরেছে। শরীরের আরও কোন অঙ্গপ্রতঙ্গ কোথাও পাওয়া যায় কী না, সেজন্য আশপাশের এলাকায় অনুসন্ধান কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় ডিবি ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭...

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস...

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার...

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে...

স্বর্ণের দামে ফের কাটছাঁট

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ...

সর্বশেষ