back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনবিভাগের অভিযানে মিল মালিকের জরিমানা, কাঠ জব্দ

kbctgbd
৩১ মার্চ ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে বনবিভাগের অভিযানে লোহাইউনি-হলিছড়া চা বাগান থেকে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কেটে আনা দুইশত ফুট আকাশমনি কাঠ জব্দ করেছে। অবৈধভাবে স মিলে কাঠ রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০মার্চ) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে মেসার্স শাহজালাল সো’মিলে অভিযান চালায় বনবিভাগ। এসময় গাজিপুর বনরেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বনবিট কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বনবিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, রবিরবাজার ও ব্রাক্ষনবাজারে লোহাইউনি ও হলিছড়া চা বাগানের অবৈধভাবে কর্তন করা বেশকিছু আকাশমনি গাছ সো’ মিল গুলোতে রাখা হয়েছে। এগুলো বিভিন্ন জনের কাছে বিক্রি হয়ে যায়। এই সংবাদের ভিত্তিতে রবিরবাজারের আব্দুল হাসিম (হাসিম মাস্টারের) সো’মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসিম মাস্টারের সো’ মিল থেকে বেশ বড় বড় গাছের টুকরা আটক করা হয়। আটককৃত কাঠের পরিমান প্রায় দুইশত ফুট হবে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। গাছগুলোর টুকরো উদ্ধার করে দু’টি ট্রাকযোগে গাজিপুর বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পরে অবৈধ কাঠ রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স শাহ জালাল সো’ মিলের স্বত্বাধিকারী আব্দুল হাসিম (হাসিম মাস্টার)কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান।

এবিষয়ে গাজিপুর রেঞ্জ কর্মকর্তা বলেন, আজকের অভিযানে বিভিন্ন আকারের প্রায় দুইশত ফুট আকাশমনী গাছের কাঠ জব্দ করা হয়েছে, সাথে চিরাই কাঠও ছিল। তিনি আরও বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে মিল মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এবিষয়ে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান বলেন, চা বাগান থেকে অবৈধভাবে কেটে আনা গাছ রাখার অপরাধে মিল মালিক আব্দুল হাসিমকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭...

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস...

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার...

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে...

স্বর্ণের দামে ফের কাটছাঁট

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ...

সর্বশেষ