back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে ব্যস্ত তাড়াশের দর্জি পাড়া

kbctgbd
২৮ মার্চ ২০২৪ ৩:৩১ পূর্বাহ্ণ

সাব্বির মির্জা,(তাড়াশ) প্রতিনিধি:

চলছে পবিত্র মাহে রমজান। ঈদকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাড়াশে দর্জি পাড়ার কারিগররা। রোজার পূর্বে থেকেই অর্ডার নেওয়া হচ্ছে। আরো কিছুদিন অর্ডার নেয়া যাবে বলে জানিয়েছেন উপজেলার টেইলার্সগুলোর কর্ণধাররা।

ঈদকে সামনে রেখে এখন সেলাই মেশিনের শব্দে মুখর তাড়াশের দর্জি পাড়া। বাহারি নকশার কাপড় বানাতে সেখানে ভিড় করছেন অনেকেই। উপজেলার দর্জি কারিগরদের দম ফেলার ফুসরত নেই এখন। অবশ্য ব্যস্ততা শুরু হয়েছে রোজার আগে থেকেই।

সরেজমিনে (২৮ মার্চ) সকাল থেকে তাড়াশ পৌর শহরসহ ইউনিয়ন পর্যায়ের গ্রাম-গঞ্জের হাট-বাজারের দর্জি দোকানগুলো ঘুরে দেখা গেছে, ছোটবড় প্রতিটি দোকানেই সেলাই কাজের প্রচুর অর্ডার পাচ্ছেন কারিগররা। প্রত্যেক কারিগর দিনে তৈরি করছে প্রকার ভেদে ৪ থেকে ৬টি অর্ডার করা পোশাক।

সামনে ঈদ তাই রুজি-রোজগারের একমাত্র সম্বলটি যেন এক মুহুর্তের জন্যও বন্ধ রাখার সুযোগ নেই। নতুন করে অর্ডার এখনও চলছে বলে জানা গেছে। চাহিদা মতো নতুন পোশাক পেয়ে খুশি ক্রেতারাও। পছন্দ মতো পোশাক বানাতে ক্রেতারা ছুটে যাচ্ছেন দর্জি পাড়ায়।

টেইলার্স মালিকরা বলছেন, পছন্দের পোশাকের জন্য রেডিমেড থ্রি-পিস ও থানকাপড় কিনে ক্রেতারা পাড়ি জমাচ্ছেন দর্জি পাড়ায়। ক্রেতাদের পছন্দ মতো পোশাক বানাতে দিনরাত দোকান খোলা রেখে কাজ করছেন দর্জিরাও। আবার কোনও কোনও টেইলার্স কাজের চাপ সামলাতে মৌসুমী কারিগর এনেছেন বিভিন্ন এলাকা থেকে।

সরেজমিন দেখা গেছে, দর্জি পাড়া হিসেবে খ্যাত তাড়াশ বাজার, শরৎনগর বাজারসহ বিভিন্ন টেইলার্সের কারিগরদের এক মুহূর্তের জন্য অবসর নেই। এছাড়া পাড়া-মহল্লার টেইলার্সও চলছে সমান তালে। দিনরাত নতুন নতুন পোশাক বানাচ্ছেন তারা।

এ প্রসঙ্গে উপজেলার নওগাঁ বাজারের সাদিয়া টেইলার্সের মালিক সাইদুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে তাদের ব্যস্ততা খুব বেড়েছে। শবে বরাতের পর থেকে ক্রেতারা ঈদের পোশাকের অর্ডার দিচ্ছেন। ২৫ রমজানের পর তাদের পক্ষে আর অর্ডার নেওয়া সম্ভব নয় হবে না। ঈদকে সামনে রেখে প্রতি বছরই টেইলার্স মালিকরা নতুন কারিগর নিয়োগ দিয়ে থাকেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে অধিকাংশ টেইলার্সই নতুন কারিগর নিয়োগ দিয়েছেন।

তাড়াশ পৌর বাজারের বিউটি টেইলার্সের মালিক রাঙা সরকার বলেন, ছেলেদের প্যান্ট-শার্টের অর্ডার টেইলার্সগুলো এখনও নিচ্ছে। কাপড় অনুযায়ী জামা বানানোর মজুরি নেওয়া হচ্ছে। বিশেষ করে সিল্ক জর্জেট, কাতান, লেলিন, বেনারসি কাপড়ের মজুরি কিছুটা বেশি। এক সেট থ্রি-পিস বানাতে মজুরি লাগছে ২৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। বিভিন্ন মার্কেট ও স্থান ভেদে এসব মজুরি নির্ধারণ করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পবিত্র ঈদের আগে ও পরে যাতে কোন প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে পুলিশ সদস্যরা সজাগ রয়েছেন।

তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীত কর্মকার বলেন, ঈদকে সামনে রেখে পৌর শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি সুন্দর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনসহ আনন্দ উপভোগ করবো।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, ঈদকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসন সজাগ ও সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ