back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূয়া রেজুলেশন করে প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ

kbctgbd
২৭ মার্চ ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

সাব্বির মির্জা,(তাড়াশ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে ৬ নং তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে ভূয়া রেজুলেশন করে প্যানেল চেয়ারম্যান হোন আকতার হোসেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে ২৫ মার্চ ২০২৪ ইং সিরাজগঞ্জ জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মোছাঃ মর্জিনা খাতুন ।

মর্জিনা খাতুনের অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় আর একই বছরের ২ আগষ্ট নির্বাচিত চেয়ারম্যান মোঃ বাবুল শেখ সহ ইউপি সদস্যগণ দায়িত্ব গ্রহন করেন। কিন্তু ২০১৭ সালে তাড়াশ পৌরসভা গঠনের পর প্রায় ৪ টি ওয়ার্ড নিয়ে চেয়ারম্যান পরিষদ চালিয়ে আসছিলেন চেয়ারম্যান বাবুল শেখ। ১৫ জুন ২০২৩ ইং চেয়ারম্যান পদ থেকে পদ ত্যাগ করে পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করেন তিনি। সেই দিন থেকে উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষনা করেন। কিন্ত পদত্যাগ করার আগেই চেয়ারম্যান বাবুল শেখ আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে প্রভাব খাটিয়ে ভূয়া রেজুলেশন করে মোঃ আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়। নিয়ম অনুযায়ী নির্বাচিত জন প্রতিনিধিগণ দায়িত্ব গ্রহনের পর প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন। সে অনুযায়ী তাড়াশ সদর ইউনিয়নে প্রথম সভায় ১ নং প্যানেল চেয়ারম্যান মোঃ শামচুল আলম,২ নং প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও ৩ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে আমি মোছাঃ মর্জিনা খাতুন কে বানানো হয়।

পরবর্তীতে ১ নং প্যানেল চেয়ারম্যান পদত্যাগ করেন ও ২ নং প্যানেল চেয়ারম্যান মৃত্যু বরণ করেন। নিয়ম অনুযায়ী আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা। কিন্ত অনিয়ম করে রাতারাতি ভূয়া রেজুলেশন করে আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যান করেন বাবুল শেখ। এ ব্যাপারে অভিযোগকারী তাড়াশ সদর ইউনিয়নের (৪.৫.৬) নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মোছাঃ মর্জিনা খাতুন বলেন, চেয়ারম্যান বাবুল শেখ দায়িত্ব থেকে পদত্যাগ করার আগে রাতারাতি ৩ মাস আগের ভূয়া রেজুলেশন দেখিয়ে প্রভাব খাটিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়। আমি এর ন্যায় বিচার চেয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। আকতার হোসেন প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিভিন্ন দূর্নীতির সাথে জড়িয়ে পরিষদের ভাবমূর্তি নষ্ট করছেন। এ দিকে ৭ নং ওর্য়াডের বোয়ালিয়া গ্রামের ইউপি সদস্য মোঃ সোলেয়মান হোসেন বলেন, প্রথম সভায় যে ৩ জন কে প্যানেল চেয়ারম্যান করেছিলেন তাদের কাউকে না দিয়ে আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বদেন বাবুল শেখ। আমরা বিষয়টি জানিনা। শুধু চেয়ারম্যান বললো আজ থেকে আকতার প্যানেল চেয়ারম্যান। এ বিষয়ে ৬ নং তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকতার হোসেনের মতামত জানতে বার বার ফোন করেও তিনি ফোন রিসিভ করেনি। ভূয়া রেজুলেশন করে প্যানেল চেয়ারম্যান বানানোর বিষয়ে সে সময়ের নির্বাচিত চেয়ারম্যান মোঃ বাবুল শেখ বলেন, আমি পৌর নির্বাচনে অংশ গ্রহনের জন্য পদ ত্যাগ করার আগে ২ মার্চ ২০২৩ ইং তারিখে রেজুলেশন করে মোঃ আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যান বানাই। তার এ রেজুলেশনটি আইনগত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার সঠিক আইন জানা ছিলো না। আইনগত হয়েছে কিনা তাও বলতে পারবো না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ