back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের অর্জিত বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে সংবাদ সম্মেলন

kbctgbd
২৭ মার্চ ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে গত ৮ মাসে মাদক মামলায় মোট ৮৩৫ জন গ্রেফতার ও হারানো মোবাইল ফোন ও গাঁজার গাছ উদ্ধার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ (বুধবার) সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

এসময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ৮ মাসে জেলা পুলিশের পক্ষ থেকে বেশকিছু উল্লেখ্যযোগ্য কর্মকান্ড পরিচালনা করা হয়। মাদক মামলায় ৮৩৫ জনকে গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে ৪শ গ্রাম শুকনো গাঁজা ও বিভিন্ন উচ্চতার ১৭৭টি মাদকদ্রব্য ভাং গাছের শিকড়সহ উদ্ধার করে সদর উপজেলার লধাবাড়ী গ্রামের শশি মোহন রায়ের ছেলে মধু রাম (৫৫) কে গ্রেফতার করা হয়। এছাড়াও বালিয়াডাঙ্গী থানা ৫১টি হারানো মোবাইল সহ সাধারণ ডায়েরী মুলে জেলায় ৮ মাসে মোট ২৩৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়াও জেলা পুলিশ গত ৮ মাসে ৩ হাজার ৪১৪টি গ্রেফতারি পরোয়ানা নিস্পত্তি করে, সড়ক পরিবহন আইনে ৫ হাজার ১৫২টি মামলায় মোট ১ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৪৫০ টাকা জরিমানা করে। ২৩৩টি মোবাইল ফোন উদ্ধার, ১৬০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। ৭৭৮টি মাদক মামলা, মাদক মামলায় মোট ৮৩৫জন গ্রেফতার, ৪৮ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ৩৯৯ পিস ফেনসিডিল, ১ হাজার ২৫০ এমএল তরল, ৩৮ কেজি ৬৮২ গ্রাম গাঁজা, ১৮৯ টি গাঁজার গাছ, ৭৩ দশমিক ৩২ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ট্রাইপটিন, ৪৭৪ লিটার চোলাইমদ, ১শ লিটার জাওয়া, ৩৩ বোতল বিদেশি মদ, ১৫০ লিটার ডিনেচার্জ স্পিরিট, ৪০৫ এ্যাম্পল ব্রপেন, ২০৪ পিস দিলখুশ ট্যাবলেট, ১১০ টি নিউরোবিওন ইনজেকশন ও ৩ হাজার ৬শ পিস ডেক্সমেথাশন ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ