back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার

নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে গোয়ার নিজ বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আর ফেরানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মণিপাল হাসপাতালের চিকিৎসক ডা. শেখর সালকার জানান, নানা পাটেকারকে হাসপাতালে আনার পর দীর্ঘ সময় ধরে পুনরুজ্জীবনের চেষ্টা করা হলেও চিকিৎসায় সাড়া দেননি তিনি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মেডিকো-লিগ্যাল প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের ব্যবস্থাও করা হয়েছে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেন বিশ্বনাথ পাটেকার, যিনি চলচ্চিত্রে নানা পাটেকার নামে পরিচিতি পান। থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করে ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরবর্তী সময়ে তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ বলার ধরন এবং ব্যতিক্রমী চরিত্র ফুটিয়ে তোলার দক্ষতায় ভারতীয় সিনেমায় নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি।

‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘নটসম্রাট’, ‘অব তক ছাপ্পান’, ‘রাজনীতি’ এবং ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। বিশেষ করে ‘ওয়েলকাম’ সিনেমায় উদয় শেঠির চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে নানা পাটেকার তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালে তাকে ভারতের অন্যতম বেসামরিক সম্মান পদ্মশ্রী দেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রে হারিয়ে গেল শক্তিশালী ও স্বতন্ত্র এক অভিনয়প্রতিভা। নানা পাটেকারের অভিনীত অসংখ্য চরিত্র ও সিনেমার মধ্য দিয়ে দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবেন এই বর্ষীয়ান অভিনেতা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ