back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে বৃক্ষ পরিচিতি মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের ঢল

kbctgbd
১১ অক্টোবর ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধিঃ

প্রযুক্তির আগ্রাসনে কোমলমতি শিশুরা যখন আসক্ত হয়ে পড়ছে ঠিক তখনি এ আসক্তি থেকে ফিরিয়ে আনতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসন আয়োজন করলেন ব্যতিক্রম “শিশুদের বৃক্ষ পরিচিতি মেলা।” “পরম বন্ধু গাছকে জানি” এ শ্লোগান নিয়ে উপজেলা কৃষি অফিস ও শিক্ষা অফিসের সহযোগিতায় বুধবার (১১ অক্টোবর) উপজেলা চত্বরে দিনব্যাপী চলে এ মেলা।

সকাল থেকেই ফলজ ও ওষুধি গাছ এবং বীজের সাথে পরিচিত হতে মেলা প্রাঙ্গনে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের ঢল নামে। উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষকের নেতৃত্বে ১৫ জন শিক্ষার্থী বৃক্ষ পরিচিতি মেলায় অংশ নেন। দুপুরে মেলা প্রাঙ্গন ঘুরে মুখ্য আলোচক প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখক এবং গবেষক বাংলা একাডেমীর ফেলো মোকারম হোসেন শিক্ষার্থীদের গাছ ও বীজের সাথে পরিচয় করিয়ে দেন। মেলায় ২২৮ প্রকার গাছ ও ১২০ প্রকার বীজ প্রদর্শিত হয়। বিভিন্ন শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে গাছ ও বীজের নাম খাতায় লিপিবদ্ধ করে।

বিকেল ৪ টার দিকে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে ও রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর জহুরা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার মো হাবিবুল বাশার চৌধুরী, শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার প্রমুখ।

পরিশেষে মুখ্য আলোচক মোকারম হোসেনের পরিচালনায় শিশু শিক্ষার্থীরা গাছ ও বীজ সম্পর্কিত কুইজ প্রতিযোগীতায় অংশ নেয়। বিজয়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সেই সাথে মেলায় সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের বৃক্ষ প্রতিকৃতি সম্বলিত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ