back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের ঝটিকা মিছিল, জেলাজুড়ে আটক ৫৭

নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া জেলাজুড়ে বিভিন্ন অভিযোগে পুলিশের অভিযানে আটক হয়েছেন আরও অনেকে। সব মিলিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।

সোমবার পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে যশোর শহরের লালদীঘিরপাড় এলাকার মাইকপট্টি মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় দড়াটানা মোড়ে দায়িত্বরত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মিছিলের মাধ্যমে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি এবং সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে কর্মসূচি পালন করা হয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- যুবলীগ নেতা শেখ শহীদ, ইমরান হোসেন খান বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম রহমত, সানু, রনি, জাফর, রসুল, পারভেজ, আবির, সাজ্জাদুল ইসলাম রকি ওরফে সোহাগ, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান শাকিল, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন শাহ, সভাপতি সরোয়ার হোসেন সারু, সহসভাপতি জাহাঙ্গীর মৌরি ও আবু তাহের, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল বিশ্বাস, বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দার রহমান এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলার এজাহারভুক্ত ১৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে শেখ শহীদ, ইমরান হোসেন বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম, রকি, সোহাগ, তারেক আজিজ, নুর আলম, শানু, কামরুজ্জামান, মকবুল হোসেন, হৃদয়, সুমন শেখ ও সেলিম রয়েছেন।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা ভোরে মিছিলটি করেন। বিষয়টি আমলে নিয়ে পুলিশ মামলা করেছে। জেলার নয়টি থানায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে নাশকতার অভিযোগে ৪১ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় আটক ১৭ জনের সাতজন সরাসরি মিছিলে অংশ নিয়েছিলেন।

এ ছাড়া চৌগাছা থানায় দুজন, মণিরামপুরে তিনজন, শার্শায় দুজন, অভয়নগরে চারজন, কেশবপুরে তিনজন, বাঘারপাড়ায় চারজন, বেনাপোল পোর্ট থানায় চারজন এবং ঝিকরগাছায় দুজনকে আটক করা হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কারাগারের ভেতরে জাতীয় ৪ নেতাকে হত্যার ৫১ বছর আজ

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে...

মাত্র এক মাসে নির্যাতনের শিকার ২৪০ নারী-কন্যাশিশু

দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে আবারও উঠে এলো...

৭ নভেম্বর সারা দেশে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

হ্যাকিংয়ের কবলে বিসিবির ইনস্টাগ্রাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে তৈরি...

সর্বশেষ