back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের প্রথম দিনেই ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস এবং নভেম্বরের প্রথম দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার। বিপরীতে ২০২৫ সালের একই সময়ে এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১ হাজার ৪৯৫ মিলিয়ন ডলার।

এদিকে, শুধু ১ নভেম্বরেই দেশে রেমিট্যান্স এসেছে ২২২ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই দিনে এসেছিল মাত্র ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক দিনের রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

অর্থনীতিবিদদের কাছে রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। প্রবাসীদের পাঠানো এই অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা, আমদানি ব্যয় মেটানো এবং বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সব মিলিয়ে, অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গ্যাসের দামে নাভিশ্বাস, সিন্ডিকেটের কাছে জিম্মি ১৮ কোটি মানুষ: নাহিদ

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই সরকার আবারও অযৌক্তিকভাবে এলপিজি গ্যাসের...

কারাগারের ভেতরে জাতীয় ৪ নেতাকে হত্যার ৫১ বছর আজ

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে...

যুবলীগের ঝটিকা মিছিল, জেলাজুড়ে আটক ৫৭

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের...

মাত্র এক মাসে নির্যাতনের শিকার ২৪০ নারী-কন্যাশিশু

দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে আবারও উঠে এলো...

৭ নভেম্বর সারা দেশে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর...

সর্বশেষ