back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে এবার বিনামূল্যে নীল টিক!

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে মেটা। এর মাধ্যমে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ পেতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ভুয়া বা এআই-নির্ভর অ্যাকাউন্ট শনাক্ত এবং প্ল্যাটফর্মে বাস্তব ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন ব্যবস্থায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে। মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা ভিডিওটি অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখবে। পরিচয় মিলে গেলে সাধারণত কয়েক মিনিটের মধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন হবে। এই প্রক্রিয়ার জন্য কোনো অর্থ দিতে হবে না।

তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। আবেদনকারীকে ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে এবং অ্যাকাউন্টকে মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থানে থাকতে হবে। প্রতারণা, স্ক্যাম, প্রতারণামূলক আচরণ বা ভুয়া পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ থাকলে অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য যোগ্য হবে না। বর্তমানে Facebook Pages ও ProMode অ্যাকাউন্টও এই সুবিধার আওতায় নেই।

প্রাথমিকভাবে ভেরিফায়েড ব্যাজ প্রোফাইল, ফেসবুক গ্রুপ, মার্কেটপ্লেস ও ফেসবুক ডেটিংয়ে দেখা যাবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে আলাদা করে প্রতিটি জায়গায় ভেরিফিকেশন করার প্রয়োজন হবে না ব্যাজটি পুরো ফেসবুক প্ল্যাটফর্মে কার্যকর থাকবে।

তবে নতুন Facebook Verified-কে মেটার পুরোনো Meta Verified-এর সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। Meta Verified একটি অর্থের বিনিময়ে নেওয়া সাবস্ক্রিপশন সেবা, যেখানে ভেরিফায়েড ব্যাজের পাশাপাশি অতিরিক্ত সুবিধা, যেমন অ্যাকাউন্ট সহায়তা ও অন্যান্য প্রিমিয়াম ফিচার রয়েছে।

নতুন Facebook Verified মূলত একজন ব্যবহারকারীর পেছনে সত্যিকারের মানুষ আছেন এটি জানানোর জন্য তৈরি।

মেটা জানিয়েছে, Facebook Verified প্রথমে নির্বাচিত কয়েকটি বাজারে ধাপে ধাপে চালু হচ্ছে। পরে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার অর্থ এই নয় যে ওই ব্যক্তিকে ফেসবুক বিশ্বাসযোগ্য বা তার সব কর্মকাণ্ডকে অনুমোদন করেছে; ব্যাজটি শুধু পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার একটি দৃশ্যমান সংকেত।

মেটার আশা, এআই দিয়ে তৈরি ভুয়া পরিচয় ও অ্যাকাউন্টের সংখ্যা বাড়ার সময়ে এই নতুন ব্যবস্থা ফেসবুকে ব্যবহারকারীদের মধ্যে আস্থা বাড়াবে এবং বিশেষ করে মার্কেটপ্লেস, ডেটিং ও গ্রুপে যোগাযোগের ক্ষেত্রে বাস্তব ব্যক্তিকে শনাক্ত করা সহজ করবে।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ