back to top

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে প্রচারমূলক ই-মেইল, বিভিন্ন ওয়েবসাইটের নিউজলেটার, কেনাকাটার রসিদ, সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশনসহ নানা ধরনের বার্তা জমতে জমতে অনেকের ইনবক্স অগোছালো হয়ে যায়। এতে দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে গুগলের বিনা মূল্যের ১৫ জিবি ক্লাউড স্টোরেজ, যা জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোসের মধ্যে যৌথভাবে ব্যবহৃত হয়।

প্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত মুছে ফেললে শুধু স্টোরেজই খালি হয় না, প্রয়োজনীয় বার্তা খুঁজে পাওয়াও সহজ হয়।

প্রচারমূলক ই-মেইল একসঙ্গে মুছবেন যেভাবে

জিমেইলের ওয়েব সংস্করণে প্রবেশ করে সার্চ বক্সে Unsubscribe লিখে অনুসন্ধান করলে আনসাবস্ক্রাইব সুবিধাযুক্ত প্রচারমূলক ই-মেইলগুলো দেখা যাবে।

এরপর তালিকার ওপরে বাম পাশে থাকা চেকবক্সে ক্লিক করে ই-মেইল নির্বাচন করুন। যদি সব ফলাফল নির্বাচন করতে চান, তাহলে Select all conversations that match this search অপশনে ক্লিক করুন। এরপর ট্র্যাশ (Trash) আইকনে ক্লিক করলেই নির্বাচিত সব ই-মেইল ট্র্যাশে চলে যাবে।

এ ছাড়া Promotions ও Social ট্যাবের ই-মেইলও একইভাবে একসঙ্গে মুছে ফেলা যায়।

নির্দিষ্ট প্রেরকের সব ই-মেইল মুছবেন

কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো সব ই-মেইল খুঁজতে সার্চ বক্সে লিখুন—

from:example@email.com

আবার কোনো নির্দিষ্ট ঠিকানায় পাঠানো ই-মেইল খুঁজতে লিখুন—

to:example@email.com

এরপর প্রয়োজনীয় ই-মেইল নির্বাচন করে ট্র্যাশ আইকনে ক্লিক করলেই সেগুলো মুছে যাবে।

নির্দিষ্ট সময়ের ই-মেইল মুছতে

কোনো নির্দিষ্ট তারিখের পরের ই-মেইল খুঁজতে সার্চ বক্সে লিখুন—

after:2023-11-01

প্রয়োজন অনুযায়ী তারিখ পরিবর্তন করা যাবে।

একাধিক শর্তও একসঙ্গে ব্যবহার করা সম্ভব। যেমন—

from:example@email.com OR to:example@email.com OR after:2023-11-01

এভাবে সার্চ করে ফলাফলের সব ই-মেইল নির্বাচন করে ট্র্যাশে পাঠানো যাবে।

ভুল করে মুছে ফেললে কী করবেন?

জিমেইল থেকে কোনো ই-মেইল মুছে ফেললে তা সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যায় না। প্রথমে সেটি Trash ফোল্ডারে চলে যায় এবং সেখানে ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। এই সময়ের মধ্যে প্রয়োজন হলে সহজেই পুনরুদ্ধার করা যায়। তবে ৩০ দিন পার হয়ে গেলে ই-মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায় এবং আর ফেরত আনা সম্ভব হয় না।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৪৯৩০

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী যুগ্ম ভূমিকম্পে...

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।...

সর্বশেষ