বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের শীর্ষ ১০টি কৌশলগত অগ্রাধিকার খাতের একটি হিসেবে ঘোষণা করেছে সরকার। এই খাতের মাধ্যমে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল রূপান্তরের গতি আরও ত্বরান্বিত করাই সরকারের মূল লক্ষ্য।
বাজেট পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ৫জি (5G) সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আইসিটি বিভাগের জন্য ২ হাজার ৪৯ কোটি টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য ২ হাজার ১৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের আশা, এই বরাদ্দ দেশের ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং আধুনিক টেলিযোগাযোগ সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে ‘বাংলা QR’-এর ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। এর মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে ধাপে ধাপে একটি ক্যাশলেস বা নগদহীন ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার
ইতি/


