back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ বছরের অধ্যায়ের শেষ, মেসির বিদায়ে অশ্রুসিক্ত আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ

২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার বিদায়ের ঘোষণা দিলেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ ঘিরে এস্তাদিও মনুমেন্তালে পরিণত হয়েছিল আবেগের মঞ্চে। সতীর্থ, কোচ ও সমর্থকদের চোখে যখন বিদায়ের অশ্রু, তখন হাসি-কান্না মেশানো বক্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পায়। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তিনটি গোলেই অবদান রাখেন মেসি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোলে সহায়তা করার পর পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি।

মাইক হাতে নিয়ে শুরুতেই মেসির মুখে ছিল চওড়া হাসি। তবে কিছুক্ষণ পরই আবেগে ভিজে ওঠে তার চোখ। বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন সম্প্রতি হারানো বাবা হোর্হে মেসিকে।

মেসি বলেন, জাতীয় দলের জার্সি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করতে পারা তার জীবনের অন্যতম বড় গর্ব। আর্জেন্টিনার হয়ে খেলাকে তিনি জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি বলেও উল্লেখ করেন।

বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো শিরোপা জয়ে সতীর্থদের অবদানের কথাও স্মরণ করেন মেসি। সতীর্থদের ‘বীর যোদ্ধা’ উল্লেখ করে তিনি বলেন, তাদের কারণেই তার অনেক স্বপ্ন পূরণ হয়েছে। একই সঙ্গে দেশের হয়ে খেলার সময় সমর্থকদের ভালোবাসার কথাও আবেগের সঙ্গে তুলে ধরেন তিনি।

মেসি আরও বলেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর মাঠে ফিরতে না পারার ভাবনাটি তার জন্য খুবই কষ্টের। সারাজীবন তিনি এই দলের সঙ্গে থাকতে চাইলেও মনে করছেন, বিদায় বলার এটাই সঠিক সময়।

তবে বিদায়ের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও সতর্ক করেছেন মেসি। জাতীয় দলের সামনে কঠিন সময় আসতে পারে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য শুভকামনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন আর্জেন্টাইন অধিনায়ক।

শেষে আবেগঘন কণ্ঠে মেসি বলেন, তিনি এই জায়গা, এই মাঠ এবং সমর্থকদের ছেড়ে যেতে চান না। আর্জেন্টাইন হিসেবে নিজের স্বপ্ন পূরণ করতে পেরে তিনি গর্বিত এবং ভক্তদের ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ