back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ গোল খাওয়ার পর নাইট ক্লাবে কীভাবে গেলেন ফুটবলাররা, প্রশ্ন আমিনুলের 

নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বড় হারের পর নতুন করে বিতর্কে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের পর সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে দলের শৃঙ্খলা ও ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানতে চেয়েছেন, এত বড় হারের পরও যদি কোনো খেলোয়াড় হোটেলের বাইরে গিয়ে থাকেন, তাহলে দলের ম্যানেজমেন্ট তখন কোথায় ছিল।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাঠের ফলাফল এমনিতেই হতাশাজনক। এর ওপর খেলোয়াড়দের নিয়ে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক। ওই সময় দলের দায়িত্বে ও টিম ম্যানেজমেন্টে কারা ছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলাভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সরকারি ক্রীড়া ভাতার আওতায় থাকলে তা বাতিলের কথাও বলা হয়েছে

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সাদ উদ্দিন ও সোহেল রানা। তাদের দাবি, ছবিটি ইন্দোনেশিয়ায় ম্যাচের পর তোলা নয়; নেপালে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তোলা পুরোনো ছবি। ওই নারীর পক্ষ থেকেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একই ব্যাখ্যা দেওয়া হয়েছে। ছবিটির স্থান ও সময় স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করেছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিতর্কের মধ্যে সামনে এসেছে জাতীয় দলের ম্যানেজমেন্ট পরিবর্তনের বিষয়টিও। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে গত আগস্টে দীর্ঘদিনের ম্যানেজার আমের খানের জায়গায় আমিরুল ইসলাম বাবুকে ম্যানেজার করা হয়। আমের খানকে পুরোপুরি সরিয়ে না দিয়ে টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এখন তদন্তে মূল প্রশ্ন, অভিযোগটি আদৌ সত্য কি না এবং সত্য হলে দলের খেলোয়াড়দের বাইরে যাওয়ার বিষয়টি ম্যানেজমেন্টের নজর এড়িয়ে গেল কীভাবে। তদন্তের ফলের দিকেই তাই তাকিয়ে ফুটবল অঙ্গন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ