back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ জেসুসকে কড়া বার্তা রোনালদোর স্ত্রী জর্জিনার

নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল জাতীয় দলের সাম্প্রতিক বিতর্ক এবার পৌঁছেছে তার পরিবারেও। কোচ জর্জে জেসুসের সিদ্ধান্তের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজ। তবে কিছুক্ষণ পরই সেই পোস্ট মুছে দেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামানো হয়নি। এরপর ডেনমার্কের বিপক্ষে একাদশে থাকবেন না জানতে পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান পর্তুগিজ তারকা। রোনালদোর আকস্মিক বিদায় নিয়ে পর্তুগালে ব্যাপক আলোচনা শুরু হয়। এমনকি বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও কথা ওঠে।

এর মধ্যেই ইনস্টাগ্রাম স্টোরিতে জর্জিনা জেসুসকে লক্ষ্য করে একটি কড়া বার্তা দেন। তিনি এমন একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দাবি করা হয়, রোনালদোকে খেলানোর ইচ্ছা না থাকলে তাকে দলে ডাকা হলো কেন এমন প্রশ্ন তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। সেখানে জেসুসের সিদ্ধান্তকে ‘কর্তৃত্ব নয়, নিরাপত্তাহীনতা’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

তবে পরে জানা যায়, বক্তব্যটি ফার্গুসনের নয়। অর্থাৎ জর্জিনা যে উদ্ধৃতিটি শেয়ার করেছিলেন, সেটি ছিল ভুয়া বা ভুলভাবে ফার্গুসনের নামে প্রচারিত বক্তব্য। বিষয়টি বুঝতে পেরে জর্জিনা দ্রুত পোস্টটি সরিয়ে দেন।

পোস্টের সঙ্গে জর্জিনা নিজেও জেসুসকে উদ্দেশ করে লেখেন, ‘আমি বুঝতে পারছি না, এই মানুষটির নামের সঙ্গে কীভাবে ক্রাইস্ট শব্দটি থাকতে পারে।’ এই মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এদিকে রোনালদোকে নিয়ে বিতর্কের মধ্যেও পর্তুগাল নিজেদের পারফরম্যান্স ধরে রেখেছে। ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর পর নরওয়েকেও ২-১ গোলে হারিয়েছে তারা। কোচ জেসুস জানিয়েছেন, রোনালদো চাইলে আবার জাতীয় দলে ফিরতে পারবেন।

তাই রোনালদোর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, আপাতত পর্তুগালের দরজা তার জন্য খোলা রাখার বার্তাই দিয়েছেন কোচ ও ফেডারেশন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ