back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি

নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে দেশে ফিরেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের হয়ে দেখা যাবে তাকে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ জানিয়েছে, মেসিকে ঘরের মাঠে প্রাপ্য বিদায় দেওয়ার লক্ষ্যেই এই ম্যাচের আয়োজন।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া মেসিকে জাতীয় দলের প্রতীক ও অধিনায়ক উল্লেখ করে বলেছেন, দেশের মাটিতেই তাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচটিতে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। আর্জেন্টিনার হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ২০ বছরেরও বেশি সময়ের পথচলা, ২০৭ ম্যাচ ও ১২৫ গোল। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে নেতৃত্ব দেন মেসি। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ওই আসরেই আট গোল ও চার অ্যাসিস্ট করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এবারের আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ ছিল ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে। তবে এ দুটি ম্যাচে মেসি খেলেননি। বেনিনের বিপক্ষে ৬ অক্টোবরের ম্যাচটিই তার বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারিত।

এরই মধ্যে ২ অক্টোবর পরিবারসহ ব্যক্তিগত বিমানে মায়ামি থেকে নিজের জন্মশহর রোজারিওতে পৌঁছেছেন মেসি। বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টিনায় চলছে বিশেষ আয়োজন। এএফএ ৬ অক্টোবর ‘Gracias, Leo’ নামে ফ্যান ফেস্টেরও আয়োজন করেছে, যেখানে বড় পর্দায় আর্জেন্টিনা-বেনিন ম্যাচ দেখানো হবে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাতটি তাই শুধু একটি প্রীতি ম্যাচ নয় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক বিদায়ের মুহূর্ত। ৬ অক্টোবর মনুমেন্তালে শেষবারের মতো নীল-সাদা জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টিনার রেকর্ড গোলদাতা ও ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ