back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা-উয়েফার দ্বন্দ্ব এবার গড়িয়েছে আদালত পর্যন্ত!

নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ণ

ফিফা ও উয়েফার দীর্ঘদিনের টানাপোড়েন এবার গড়িয়েছে আইনি লড়াইয়ে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের বিরুদ্ধে ‘অপতথ্যের প্রচারণা’ চালাচ্ছে এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এমন অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দেওয়া জবাবে এসব অভিযোগ করেছে ফিফা।

সংস্থাটির দাবি, উয়েফার করা আবেদনে ফিফা ও ইনফান্তিনোকে ঘিরে ‘মিথ্যা বা বিভ্রান্তিকর বক্তব্য’ রয়েছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই। বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনার জন্য আলাদা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিল ফিফা। তবে সমালোচনা ও বিতর্কের মুখে সেই পরিকল্পনা পরে স্থগিত করা হয়।

এরপর গত মাসে উয়েফা যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে নথি ও সাক্ষ্য সংগ্রহের অনুমতি চায়। উয়েফার বক্তব্য অনুযায়ী, এসব তথ্য সুইজারল্যান্ডে ইনফান্তিনো, ফিফার কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের প্রস্তুতিতে কাজে লাগতে পারে।

তবে উয়েফার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিফা। তাদের দাবি, এফএফই পরিকল্পনা বাস্তবায়নে ফিফার সদস্য দেশগুলোর সংগঠন এবং ফিফা কাউন্সিল—উভয়ের অনুমোদন প্রয়োজন ছিল। ফলে ইনফান্তিনো ব্যক্তিগতভাবে এই উদ্যোগ থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছিলেন উয়েফার এমন ইঙ্গিতের কোনো ভিত্তি নেই।

অন্যদিকে উয়েফার অভিযোগ, এফএফই পরিকল্পনায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের মূল্যায়ন নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। সংস্থাটির দাবি, এই পরিকল্পনার মাধ্যমে ইনফান্তিনোর ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হতে পারত। বিষয়টি নিয়ে সুইজারল্যান্ডে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের প্রস্তুতির কথাও জানিয়েছে উয়েফা।

এই বিরোধের সঙ্গে ফিফা সভাপতির আসন্ন নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী মার্চের নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। ফিফার অভিযোগ, উয়েফার আইনি উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো এই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব তৈরি করা।

ফিফার সর্বশেষ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি উয়েফা। তবে একই সময়ে ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর এক সভায় উয়েফা সভাপতি আলেক্সান্দার চেফেরিন ফিফার নেতৃত্ব ও সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। ইনফান্তিনোর নাম সরাসরি না নিলেও তার বক্তব্যে ফিফার নেতৃত্বে পরিবর্তনের পক্ষে অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।

ফলে বিশ্ব ফুটবলের দুই শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার এই বিরোধ এখন শুধু বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে আইনি লড়াই এবং ফিফা সভাপতির আসন্ন নির্বাচনও।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ