back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তিনটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের।

সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার ডলার প্রায় ৯৮ লাখ ৪০ হাজার টাকা।

এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে আছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস ও ডেভিড উইলির মতো তারকারাও।

৪০ হাজার ডলার ভিত্তিমূল্যের দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। বাংলাদেশি মুদ্রায় এই ভিত্তিমূল্য প্রায় ৪৯ লাখ ২০ হাজার টাকা।

আর সর্বনিম্ন ১০ হাজার ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব। এই অঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা।

তবে নিলামের তালিকায় থাকা মানেই কোনো ক্রিকেটারের চুক্তি নিশ্চিত হওয়া নয়। ভিত্তিমূল্য হলো নিলামে বিড শুরুর অঙ্ক; চূড়ান্ত পারিশ্রমিক নির্ধারিত হবে নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার পর।

আইএল টি-টোয়েন্টির এবারের নিলাম অনুষ্ঠিত হবে ১ অক্টোবর দুবাইয়ের আইসিসি একাডেমি ইনডোর ফ্যাসিলিটিতে। নিলামে ২৩টি দেশের ২০০-এর বেশি ক্রিকেটার থাকছেন। খেলোয়াড়দের রাখা হয়েছে ৮০ হাজার, ৪০ হাজার ও ১০ হাজার মার্কিন ডলারের তিনটি ভিত্তিমূল্য স্তরে।

নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য মূল বাজেট রাখা হয়েছে ১৩ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে প্রি-অকশন সাইনিং ও রিটেনশনের জন্য বরাদ্দ ৭ লাখ ডলারের অব্যবহৃত অর্থ থাকলে সেটিও নিলামের বাজেটে যোগ হবে। ফলে ছয় দলের চূড়ান্ত নিলাম বাজেট এক নয় আগে কত অর্থ খরচ করেছে, তার ওপর তা নির্ভর করবে।

আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরে প্রতিটি দলকে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ২৩ জনের স্কোয়াড গঠন করতে হবে। নিলামের মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটারদের সামনে এবারও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত কারা দল পাবেন, সেটি জানা যাবে নিলামের পর।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ