back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা কাউকে ভয় পেতে আসিনি: আসিয়ান কাপের আগে ‘হামজা’

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী।

তিনি বলেছেন, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষ হলেও কাউকে ভয় পাচ্ছে না বাংলাদেশ। বরং এই টুর্নামেন্টকে নিজেদের সামর্থ্য দেখানো ও অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ হিসেবে দেখছেন তারা।

গত সোমবার বাংলাদেশ দলে যোগ দেন হামজা। এরপর দলের সঙ্গে শেষ তিন দিন অনুশীলন করেছেন তিনি। আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য বড় সুযোগ। তাই যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জনই তাদের লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেন, কোনো প্রতিপক্ষকে ভয় পেয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে আসেনি এবং দল নিজেদের সামর্থ্য সম্পর্কে জানে।

হামজা আরও বলেন, আসিয়ান কাপ বাংলাদেশের জন্য শেখার একটি প্রক্রিয়া। এখান থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করাই তাদের লক্ষ্য।

গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। স্বাগতিকদের নিয়েও প্রশংসা করেছেন হামজা।

তার মতে, ইন্দোনেশিয়া র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে এবং দলটিতে মানসম্পন্ন খেলোয়াড়ের পাশাপাশি দক্ষ কোচও আছেন।

হামজার ভাষ্য, ফুটবলকে ইন্দোনেশিয়ায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং দলটি বেশ শক্তিশালী। বিশ্বকাপ বাছাইপর্বেও ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকবে বলে মনে করেন তিনি।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার আসিয়ান কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ