back to top

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরিয়াকে হারিয়ে পদকের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

এশিয়ান গেমসে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। পুরুষ কাবাডির প্রথম ম্যাচেই শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রুপ ‘এ’র ম্যাচে এই জয় পায় বাংলাদেশ।

শুরু থেকেই ম্যাচটি ছিল হাড্ডাহাড্ডি। প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, বিপরীতে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধেও লড়াই জমে ওঠে। বাংলাদেশ আরও ২২ পয়েন্ট যোগ করে, আর কোরিয়া পায় ১৯ পয়েন্ট। শেষ পর্যন্ত ৪ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশ দলের কোচ আব্দুল জলিল জানান, কোরিয়ার দুই খেলোয়াড়কে বিশেষভাবে মার্ক করার পরিকল্পনা ছিল তাদের। খেলোয়াড়েরা কোচের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় ম্যাচটি বাংলাদেশের পক্ষে এসেছে বলে জানান তিনি।

এই জয়ের পর বাংলাদেশের সামনে এখন চাইনিজ তাইপে। সোমবারই বিকেলের সেশনে দলটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের সেমিফাইনাল ও পদকের লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কোচ আব্দুল জলিলের ভাষ্য অনুযায়ী, চাইনিজ তাইপেকে হারাতে পারলে বাংলাদেশ পদকের খুব কাছাকাছি চলে যাবে। একই দিনে দুটি ম্যাচ খেলতে হলেও কোরিয়াকে হারানোর পর দলের খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী এবং কোনো ইনজুরি নেই বলেও জানান তিনি।

এবারের এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় দিয়ে শুরু করা বাংলাদেশ এখন চাইনিজ তাইপের ম্যাচেও জয় ধরে রেখে সেমিফাইনাল ও পদকের পথ আরও পরিষ্কার করতে চায়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নতুন কুঁড়িতে নিবন্ধনের শীর্ষে চট্টগ্রাম

দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে নিবন্ধনে বড়...

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম এখনো কম

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো...

এবার ইমরান খানের তিন বোনই আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

সৌদিতে দুই গাড়ির সংঘর্ষ, বাবা-মা ও পাঁচ সন্তানসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই...

সর্বশেষ