back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে দুর্নীতির অভিযোগ, সাবেক ৩ কর্মকর্তাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের পর তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি।

অভিযুক্ত তিনজন হলেন- বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে প্রত্যেককে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে- ম্যাচের ফল বা অগ্রগতিতে অনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের প্ররোচিত বা সহযোগিতা করা, দুর্নীতির প্রস্তাব যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে না জানানো এবং দুর্নীতিবিরোধী তদন্তে অসহযোগিতা বা তদন্ত বাধাগ্রস্ত করা।

মুখলেসুর রহমানের বিরুদ্ধে চার অভিযোগ

বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমানের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে ২.১.১ ধারায় বিপিএলের ম্যাচের ফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো বিষয়ে অনৈতিকভাবে প্রভাব বিস্তার বা এর চেষ্টা করার অভিযোগ রয়েছে। ২.১.৪ ধারায় কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত, উৎসাহিত বা সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া ২.৪.৪ ধারায় দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব পাওয়ার পর তা নির্ধারিত অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে যথাসময়ে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। ২.৪.৭ ধারায় সম্ভাব্য দুর্নীতির তদন্তে গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মুখলেসুর রহমান সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক নির্বাচিত হন। পরে তিনি অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর প্রথমে অডিট কমিটির চেয়ারম্যান এবং পরে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন।

জাকিরের বিরুদ্ধে তিন অভিযোগ

বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেনের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তার বিরুদ্ধে ম্যাচের ফল বা অগ্রগতিতে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত বা সহযোগিতা করার অভিযোগ রয়েছে। পাশাপাশি, দুর্নীতিবিরোধী তদন্তে যথাযথ কারণ ছাড়া সহযোগিতা না করা বা তদন্তের জন্য জারি করা ডিমান্ড নোটিশ মেনে না চলার অভিযোগও রয়েছে।

সানির বিরুদ্ধে দুই অভিযোগ 

বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য যথাসময়ে ডিএসিওকে জানাতে ব্যর্থ হওয়া এবং দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

এখন অভিযুক্ত তিনজনের জবাব ও পরবর্তী প্রক্রিয়ার ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ