back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ!

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬ ২:২১ অপরাহ্ণ

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, বিষয়টি নিশ্চিত কোনো ঘোষণা নয়; বরং তুরস্কের এক সংসদ সদস্যের বক্তব্যের ওপর ভিত্তি করে ছড়িয়েছে এই দাবি।

দাবিটির সূত্রপাত তুরস্কের একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিনের বক্তব্য থেকে। ব্রাজিল সফরের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়ে কথা বলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ব্রাজিলের ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে তিনি কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পারেন।

শাহিনের দাবি, রবার্তো কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল এবং সাও পাওলোতে তাদের সাক্ষাৎও হয়েছিল। সেই সাক্ষাতের সময় কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন এমন দাবিও করা হয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রবার্তো কার্লোস নিজে এখন পর্যন্ত প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা নিশ্চিত করেননি।

এদিকে সাম্প্রতিক সময়ে কার্লোসের ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে। স্প্যানিশ ব্যবসায়ী সুহাইলা এত্তাহিরির সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে নিয়ে ২০২৬ সালের শুরু থেকেই বিভিন্ন আন্তর্জাতিক ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জানুয়ারিতে স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘Fiesta’-কে দেওয়া এক বক্তব্যে কার্লোস সুহাইলাকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়েছিলেন।

এরপর জুলাই মাসেও দুজনের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার খবর প্রকাশিত হয়। আগস্টের শুরুতে সাও পাওলোতে একটি অনুষ্ঠানে কার্লোসকে স্ত্রী সুহাইলার সঙ্গে প্রকাশ্যেও দেখা যায়।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইসলাম গ্রহণের দাবির সঙ্গে তার সাম্প্রতিক ব্যক্তিগত জীবনের নানা ছবি ও তথ্যও মিশে যাচ্ছে।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের সাবেক এই তারকা বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত মুখ। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারে দুর্দান্ত বাঁ-পায়ের শট ও আক্রমণাত্মক ফুলব্যাক হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ