back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন জাতীয় ফুটবল দল সোমবার (২০ জুলাই) দেশে ফিরেছে। রাজধানী মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাহাস বিমানবন্দরে অবতরণের পর থেকেই শুরু হয় উৎসবের আমেজ। বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরা খেলোয়াড়দের স্বাগত জানাতে বিমানবন্দর ও শহরের বিভিন্ন স্থানে জড়ো হন হাজারো সমর্থক।

স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ২৫ মিনিটে আইবেরিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বারাহাস বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে সবার আগে নামেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। এরপর দলের অধিনায়ক রদ্রি সিঁড়ির ওপর দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরলে উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ফেরান তোরেসসহ দলের অন্য খেলোয়াড়রাও হাসিমুখে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

দেশে ফেরার পর স্পেন দলের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ছিল রাজপ্রাসাদ জারজুয়েলায় রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে মনক্লোয়া প্রাসাদে সরকারি সংবর্ধনায় অংশ নেন খেলোয়াড়, কোচিং স্টাফ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

সরকারি সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে করে রাজধানী মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে বিশ্বচ্যাম্পিয়ন দল। বিজয় শোভাযাত্রা শুরু হবে মনক্লোয়া এলাকা থেকে এবং শেষ হবে ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে, যেখানে সমর্থকদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

স্প্যানিশ কর্তৃপক্ষের ধারণা, এই উদযাপনে রাজধানীর রাস্তায় প্রায় ১০ লাখ সমর্থকের সমাগম হতে পারে। বিপুল জনসমাগম সামাল দিতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গণপরিবহনেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ