back to top

রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের শেষ লড়াই, কিন্তু চমকের শেষ নেই!

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

ফুটবলের সবচেয়ে বড় আসরের মহারণ আজ। পাঁচ সপ্তাহের জমজমাট লড়াই শেষে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ১৬ বছর পর ফাইনালে ওঠা স্পেন যেমন দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে, তেমনি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা।

নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনালকে ঘিরে রয়েছে নানা চমক, রেকর্ড, আবেগ ও ব্যতিক্রমী আয়োজন। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বকাপ ফাইনালের উল্লেখযোগ্য সব তথ্য।

দুই দশক পর মুখোমুখি মেসি ও ইয়ামাল

ফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি পুরোনো ছবি। সেখানে দেখা যায়, ২০০৭ সালে ইউনিসেফের একটি ফটোশুটে পাঁচ মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন ২০ বছর বয়সী লিওনেল মেসি।

প্রায় দুই দশক পর সেই ছোট্ট ইয়ামালই এখন স্পেনের তারকা। বিশ্বকাপ ফাইনালে দুই প্রজন্মের এই প্রতীকী লড়াই ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ছবিটির আলোকচিত্রী জোয়ান মনফোর্ট একে বলেছেন, “নিয়তির এক সত্যিকারের অলৌকিক ঘটনা।”

ফাইনালে থাকবেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পুরো টুর্নামেন্টে স্টেডিয়ামে দেখা যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে ফাইনালে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন। পাশাপাশি বিজয়ীরা বিশেষ চ্যাম্পিয়নশিপ রিংও পাবেন।

কুসংস্কারের কারণে মাঠে যাচ্ছেন না মিলেই

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ফাইনাল দেখতে স্টেডিয়ামে যাচ্ছেন না। কুসংস্কারে বিশ্বাস থেকেই তিনি রাষ্ট্রীয় বাসভবনে বসেই টেলিভিশনে ম্যাচ দেখবেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচও তিনি একই জায়গায় এবং একই জ্যাকেট পরে দেখেছেন। বিশ্বাস, এই রুটিন বদলালে দলের জন্য অমঙ্গল হতে পারে।

দাবানলের ধোঁয়ায় ঢেকেছিল নিউইয়র্ক

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় গত কয়েকদিন ধরে নিউইয়র্কসহ উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল আক্রান্ত হয়। স্থানীয় প্রশাসন স্বাস্থ্য সতর্কতা জারি করে বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেয়।

তবে আবহাওয়াবিদদের আশা, শীতল বায়ুপ্রবাহের কারণে ফাইনালের আগে পরিস্থিতির উন্নতি হবে।

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।

  • সর্বনিম্ন টিকিট মূল্য: ৭,৫৯৫ ডলার
  • গড় বিক্রয়মূল্য: ১১,৩২৭ ডলার

এটি সুপার বোল ও এনবিএ ফাইনালের টিকিটের গড় মূল্যকেও ছাড়িয়ে গেছে।

প্রথমবার হাফটাইম শো

ফিফার ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপ ফাইনালে সুপার বোলের আদলে হাফটাইম শো অনুষ্ঠিত হবে।

প্রায় ১১ মিনিটের এই আয়োজনে পারফর্ম করার কথা রয়েছে ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয়, কোল্ডপ্লেসহ আরও অনেক তারকার। এ কারণে বিরতি ১৫ মিনিটের বদলে প্রায় ৩০ মিনিট হতে পারে।

এছাড়া কিকঅফের প্রায় ৯০ মিনিট আগে উদ্বোধনী পরিবেশনাতেও থাকবেন টম ক্রুজ, রবি উইলিয়ামস ও নিকোল শেরজিঙ্গার।

রেকর্ড প্রাইজমানি

এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২৭ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

পুরস্কার হিসেবে—

  • চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার
  • রানার্সআপ পাবে ৩৩ মিলিয়ন ডলার
  • অংশগ্রহণকারী প্রতিটি দেশ প্রস্তুতি বাবদ পাবে ১.৫ মিলিয়ন ডলার
বিশেষ ট্রাঙ্কে আসবে বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি এবারও মাঠে আনা হবে ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস লুই ভিটোঁ-এর বিশেষভাবে তৈরি ট্রাঙ্কে।

সোনালি ‘ভি’ আকৃতির নকশা, ব্র্যান্ডের বিখ্যাত মনোগ্রাম এবং সোনালি পিতলের কর্নার প্রোটেক্টরে সাজানো এই ট্রাঙ্ক ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

ব্যক্তিগত পাঁচ পুরস্কারের লড়াই

শিরোপার পাশাপাশি খেলোয়াড়দের সামনে থাকছে ব্যক্তিগত গৌরব অর্জনের সুযোগ।

এবার দেওয়া হবে পাঁচটি অফিসিয়াল পুরস্কার—

  • গোল্ডেন বল (সেরা খেলোয়াড়)
  • গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা)
  • গোল্ডেন গ্লাভ (সেরা গোলরক্ষক)
  • সেরা তরুণ খেলোয়াড়
  • ফেয়ার প্লে অ্যাওয়ার্ড

গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফল নির্ধারণ হতে পারে ফাইনালের পারফরম্যান্সেই।

ফাইনালের রেফারি কারা?

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ।

তার সহকারী হিসেবে থাকবেন—

  • তোমাজ ক্লাঞ্চনিক
  • আন্দ্রাজ কোভাচিচ

এ ছাড়া চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন মোহাম্মদ আলকালাফ।

বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো এই ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। শিরোপা যাবে আর্জেন্টিনার হাতে, নাকি ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন—সেই উত্তর মিলবে মাঠের লড়াই শেষে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ক্ষমতার তোষামোদ নয়, জবাবদিহিমূলক গণমাধ্যম চাইলেন মির্জা ফখরুল

স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে...

অনলাইনে মাদক কেনাবেচায় মৃত্যুদণ্ডের বিধান, সংসদে পাস সংশোধনী বিল

সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ...

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলছে

বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি...

ইন্টারনেট ছিল না, থামেনি গুলি—রক্তাক্ত ১৯ জুলাইয়ের সেই দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিয়ন্ত্রণে ২০২৪ সালের ১৭...

ক্ষমতার তোষামোদ নয়, জবাবদিহিমূলক গণমাধ্যম চাইলেন মির্জা ফখরুল

স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে...

অনলাইনে মাদক কেনাবেচায় মৃত্যুদণ্ডের বিধান, সংসদে পাস সংশোধনী বিল

সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ...

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলছে

বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি...

ইন্টারনেট ছিল না, থামেনি গুলি—রক্তাক্ত ১৯ জুলাইয়ের সেই দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিয়ন্ত্রণে ২০২৪ সালের ১৭...

সর্বশেষ

ক্ষমতার তোষামোদ নয়, জবাবদিহিমূলক গণমাধ্যম চাইলেন মির্জা ফখরুল

স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে...

অনলাইনে মাদক কেনাবেচায় মৃত্যুদণ্ডের বিধান, সংসদে পাস সংশোধনী বিল

সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ...

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলছে

বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি...