back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা নারী ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ইশমা তানজিম ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ইমার্জিং দলের ক্যাম্প শুরু করে। প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হলেও দ্বিতীয় ধাপে ২১ সদস্যের দলে জায়গা হয়নি ইশমার।

ইশমার অভিযোগ, তিনি শারীরিকভাবে খেলতে সক্ষম থাকা সত্ত্বেও গোড়ালির ইনজুরির অজুহাতে তাকে বাদ দেওয়া হয়েছে।

তার দাবি, দীর্ঘদিন ধরেই তিনি দলে বিভিন্ন ধরনের বৈষম্য ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

তিনি বলেন, ‘আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। গোড়ালির একটি ইনজুরি রয়েছে, কিন্তু আমি ফিট আছি। বলা হয়েছে, এই ইনজুরির কারণে পরের ক্যাম্পের জন্যও আমি প্রস্তুত নই।’

আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি অসুস্থ থাকলেও আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন।

ইশমা বলেন, ‘আমি ক্রিকেটকে ভালোবেসে খেলেছি। কখনো ভাবিনি এখান থেকে কত টাকা আয় করব। ক্রিকেটকে এতটাই ভালোবাসি যে এই বিষয়টা মেনে নিতে পারছিলাম না। সবচেয়ে কষ্টের বিষয়, জাতীয় দলে আমার অভিষেকের ছবিটাও আমার কাছে নেই।’

জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টা করার পর রোববার (৫ জুলাই) তার জ্ঞান ফিরে আসে।

এদিকে বিষয়টি নিয়ে বিসিবির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ফিটনেসজনিত কারণেই ইশমাকে ইমার্জিং দলের ক্যাম্পে রাখা হয়নি।

উল্লেখ্য, ২৯ বছর বয়সী ইশমা তানজিম বাংলাদেশের হয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ও চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি আত্মহত্যার চিন্তা বা তীব্র মানসিক সংকটে ভুগে থাকেন, তবে পরিবারের বিশ্বস্ত সদস্য, বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত যোগাযোগ করা জরুরি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ