back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ বছরের ইউরোপ-খরা কাটানোর মিশনে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ

বিশ্বকাপের শেষ ষোলোতে এবার কঠিন পরীক্ষার মুখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নরওয়ে। ম্যাচটি শুধু পরবর্তী ধাপে জায়গা করে নেওয়ার লড়াই নয়, বরং ২৪ বছরের এক অস্বস্তিকর রেকর্ড ভাঙারও সুযোগ সেলেসাওদের সামনে।

২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই আসরের ফাইনালে ২-০ গোলের জয়ে পঞ্চম শিরোপা ঘরে তোলে তারা। কিন্তু এরপর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি ব্রাজিল।

২০০৬ সালে ঘানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় তারা। ২০১০ সালে নেদারল্যান্ডসের কাছে ২-১ ব্যবধানে হার, ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের পরাজয় এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হারতে হয়।

২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় সেলেসাওদের। ফলে গত দুই দশকেরও বেশি সময় ধরে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নকআউট পর্বে জয় অধরাই রয়ে গেছে।

এবার সেই অভিশাপ ঘোচানোর দায়িত্ব নতুন কোচ কার্লো আনচেলত্তি কাঁধে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নকআউট ম্যাচের সফল কোচ হিসেবে পরিচিত আনচেলত্তি জাতীয় দলের দায়িত্ব নিয়েও আত্মবিশ্বাসী।

নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, “প্রথম ম্যাচ থেকে দল ধারাবাহিকভাবে উন্নতি করেছে। এখন আমরা অনেক বেশি সংগঠিত ও দৃঢ়। নকআউট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই হলো রক্ষণে দৃঢ়তা।”

অন্যদিকে, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যানও খুব একটা সুখকর নয়। ইতিহাসে দুই দলের কয়েকটি সাক্ষাতে এখনও জয় পায়নি ব্রাজিল। ফলে এই ম্যাচে শুধু ইউরোপীয় প্রতিপক্ষকে হারানোর অপেক্ষাই নয়, নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্যও থাকবে সেলেসাওদের।

তবে সামগ্রিকভাবে বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড এখনও ইতিবাচক। ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে তারা জিতেছে ১৭টি ম্যাচ, হেরেছে ৯টিতে এবং ড্র করেছে ৫টি। ড্র হওয়া ম্যাচগুলোর মধ্যে দুটি টাইব্রেকারে জিতেছে এবং দুটি হেরেছে।

সোমবার (বাংলাদেশ সময়) রাত ২টায় MetLife Stadium-এ মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি ২৪ বছরের ইউরোপীয় নকআউট-অভিশাপ কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ