back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো না মদ্রিচ—শেষ হাসি কে হাসবে?

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা ধরে রাখতে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। 

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। হারলেই বিদায় নিতে হবে শিরোপার দৌড় থেকে, তাই দুই দলের জন্যই এটি ‘বাঁচা-মরার’ লড়াই।

ম্যাচটিকে ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি করেছেন দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। বিশ্বকাপে এটি তাদের শেষ ম্যাচও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে তাদের সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। অন্যদিকে ‘এল’ গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়া দুটি জয় ও একটি হারে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে।

ফিফা র‌্যাঙ্কিংয়েও কিছুটা এগিয়ে পর্তুগাল। বর্তমানে পর্তুগালের অবস্থান অষ্টম, আর ক্রোয়েশিয়া রয়েছে ১৩তম স্থানে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও পর্তুগালের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১০ বার দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে সাতবার জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়ার জয় মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে তাদের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হয়।

এদিকে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটারও এই ম্যাচে পর্তুগালকে এগিয়ে রাখছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ। বিপরীতে ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৬ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯.৬ শতাংশ।

তবে নকআউট পর্বের ম্যাচে অতীতের পরিসংখ্যান বা পূর্বাভাস সব সময় বাস্তবে প্রতিফলিত হয় না। তাই মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ