back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স শুধু সংখ্যা, বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ে প্রমাণ দিলেন মেসি

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ণ
লিওনেল মেসি যেন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই এগিয়ে চলেছেন। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন নতুন ইতিহাস। এই ম্যাচে দুটি গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন আর্জেন্টাইন মহাতারকা।

ডালাসে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচে শুরুতে পেনাল্টি মিস করলেও ৩৮ মিনিটে প্রথম গোল করেন মেসি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোল করে নিশ্চিত করেন আর্জেন্টিনার জয়। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস। একই সঙ্গে ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ডও পেছনে ফেলেছেন তিনি।

এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দলের পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে।

ম্যাচ শেষে সতীর্থ জুলিয়ান আলভারেজ মেসির ভূয়সী প্রশংসা করে বলেন, “তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০ বছর ধরে সে বিশ্বের সেরা। ইতিহাসের সেরাদের একজন নয়, বরং ইতিহাসেরই সেরা। এই বয়সেও সে প্রতিদিন নিজের জাদু দেখিয়ে যাচ্ছে।”

মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেন, “প্রতিটি অনুশীলন ও প্রতিটি ম্যাচে সে আমাদের বিস্মিত করে। আমরা ভাগ্যবান যে তাকে এত কাছ থেকে দেখতে পারছি। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও সে অসাধারণ একজন মানুষ।”

ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের ভাষায়, “তাকে কারও সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। সে একাই শীর্ষে। আমরা শুধু তাকে উপভোগ করতে চাই। প্রতিদিন তার সঙ্গে মাঠে নামতে পারা গর্বের বিষয়।”

বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও মেসির প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “লিও যখন নিজের ছন্দে থাকে, পুরো দলই অন্যরকম আত্মবিশ্বাস পায়। কঠিন সময়েও সে পরিশ্রম করে, বল কেড়ে নেয়, দলের জন্য লড়াই করে। সে এমন কিছু করে দেখায়, যার প্রশংসা করার ভাষা খুঁজে পাওয়া কঠিন।”

৩৮ বছর বয়সী মেসির দুর্দান্ত ফর্মে ভর করে আর্জেন্টিনা এখন টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে পরপর দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে স্কালোনির শিষ্যরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ