back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট উন্নয়নে প্রযুক্তির বিপ্লব, নতুন পথে বিসিবি 

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন ও পারফরম্যান্স বিশ্লেষণে তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে একটি আধুনিক অ্যানালিটিকস ল্যাবরেটরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) বিসিবির সহ-সভাপতি ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষণা দেন। এ সময় প্রকল্পটির বিস্তারিত তুলে ধরেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী।

বিসিবি জানিয়েছে, প্রকল্পটির দায়িত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্স বিশ্লেষক সন্দীপ কুমার রমন-কে। প্রাথমিকভাবে রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এর ইনডোর সুবিধায় অ্যানালিটিকস ল্যাবটি স্থাপন করা হবে। পরবর্তীতে দেশের বিভিন্ন বিভাগীয় কেন্দ্রে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনের পর প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, অনূর্ধ্ব-১৪ পর্যায় থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত সব ক্রিকেটারের জন্য একটি বিস্তৃত ভিডিও ডাটাবেজ তৈরি করা হবে। এর ফলে কোচ, খেলোয়াড় এবং বোর্ডের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ পারফরম্যান্স-সংক্রান্ত তথ্য সহজেই ব্যবহার করতে পারবেন।

উদ্যোগটি সম্পর্কে ফাহিম সিনহা বলেন, “প্রায় দেড় বছর আগে যখন নাজমুল হোসেন শান্ত ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন, তখন এ বিষয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল। কয়েকজন খেলোয়াড়ও মতামত দিয়েছিলেন যে, এমন একটি উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল।”

তিনি জানান, কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও হান্নান সরকার-সহ বিভিন্ন কোচের পরামর্শ ও প্রয়োজন বিবেচনায় রেখে প্রকল্পটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কোচরা খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন।

ফাহিমের ভাষ্য, “আগে একটি নির্দিষ্ট খেলোয়াড়ের পুরোনো ম্যাচের ফুটেজ বিশ্লেষণ করা হতো। এখন কোচরা সরাসরি ইনডোরে এসে খেলোয়াড়ের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।”

বিসিবির আশা, আধুনিক প্রযুক্তিনির্ভর এই অ্যানালিটিকস ল্যাব দেশের ক্রিকেটারদের পারফরম্যান্স উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের ক্রিকেটার তৈরির প্রক্রিয়াকে আরও বৈজ্ঞানিক ও কার্যকর করে তুলবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ