back to top

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ম্যাচেই বিশ্বকাপ কাঁপালেন মেসি

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের তিনটি গোলই করেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ১৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে আলজেরিয়ার জালে বল জড়ান মেসি। তার একমাত্র গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

বিরতির পরও আর্জেন্টিনার আধিপত্য অব্যাহত থাকে। ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

এরপর ৭৬তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। বিশ্বকাপের মঞ্চে এটি তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তার তিন গোলেই আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন মেসি। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার সমান গোল নিয়ে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

দাপুটে এই জয়ে বিশ্বকাপের শুরুতেই নিজেদের শক্তির বার্তা দিয়ে রাখল আর্জেন্টিনা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে...

ভিউয়ের নেশায় বিশ্ব ঐতিহ্যের ষাটগম্বুজ মসজিদে অশোভন ভিডিও!

শত বছরের ইতিহাস, অনন্য স্থাপত্য আর ধর্মীয় আবহ, সব...

ফের বাড়তে শুরু করল তেলের দাম

টানা কয়েকদিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত...

পূজার ছুটিতে বড় পার্থক্য, কারা পাচ্ছেন টানা ৪ দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি ছুটি থাকবে দুই...

অভিনয় ছেড়ে নতুন পেশায় হাসান মাসুদ!

অভিনয়শিল্পী হিসেবে দর্শকের কাছে পরিচিত হলেও হাসান মাসুদের পরিচয়ের...

সর্বশেষ