back to top

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার ছুটিতে বড় পার্থক্য, কারা পাচ্ছেন টানা ৪ দিন

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি ছুটি থাকবে দুই দিন। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য দুর্গাপূজার মূল সরকারি ছুটি ২০ ও ২১ অক্টোবর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে এ ছুটি নেওয়া যাবে। তবে ঐচ্ছিক ছুটি ভোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন প্রয়োজন।

অর্থাৎ সরকারি অফিসের ক্ষেত্রে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের জন্য, যদি তাঁরা দুই দিনের ঐচ্ছিক ছুটি অনুমোদন নিয়ে নেন। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগেরও সুযোগ রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ সরকারি অফিসের চেয়ে ভিন্ন। সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময় এক নয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারিত হবে।

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

দুর্গাপূজার সরকারি ছুটির দিন ২০ ও ২১ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির তালিকায় এই দুই দিন দুর্গাপূজার ছুটি হিসেবে রাখা হয়েছে।

তবে যেসব প্রতিষ্ঠান বা সেবার কার্যক্রম নিজস্ব আইন, বিধি বা জনস্বার্থের কারণে আলাদাভাবে পরিচালিত হয়, তাদের ক্ষেত্রে ছুটির নিয়ম ভিন্ন হতে পারে। একইভাবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হতে পারে।

সব মিলিয়ে, ২০২৬ সালে সরকারি অফিসে দুর্গাপূজার মূল ছুটি দুই দিন হলেও হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অনুমোদন সাপেক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানভেদে পূজার ছুটির মেয়াদ হবে আরও দীর্ঘ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে...

ভিউয়ের নেশায় বিশ্ব ঐতিহ্যের ষাটগম্বুজ মসজিদে অশোভন ভিডিও!

শত বছরের ইতিহাস, অনন্য স্থাপত্য আর ধর্মীয় আবহ, সব...

ফের বাড়তে শুরু করল তেলের দাম

টানা কয়েকদিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত...

অভিনয় ছেড়ে নতুন পেশায় হাসান মাসুদ!

অভিনয়শিল্পী হিসেবে দর্শকের কাছে পরিচিত হলেও হাসান মাসুদের পরিচয়ের...

ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে মেসি

ফুটবল মাঠে জাদুকরী নৈপুণ্যের পাশাপাশি মানবিক কাজেও বারবার আলোচনায়...

সর্বশেষ